Thursday, June 18, 2026

নিহতদের পরিবারের পাশে শুভেন্দু, মহুয়া

Date:

Share post:

শুক্রবার ফেরার কথা ছিল ট্রেন চড়ে। তার বদলে বৃহস্পতিবার ভোরে মুর্শিদাবাদের সাগরদিঘির বহালনগরে পৌঁছেছে কাশ্মীরে নিহত ৫ বাঙালি শ্রমিকের কফিনবন্দি দেহ। রাত বারোটা নাগাদ দেহ আসে কলকতা বিমানবন্দর। সেখান থেকে রাতেই শবদেহবাহী গাড়ির কনভয় রওনা দেয় বাহালনগরের উদ্দেশে। সঙ্গে ছিলেন পুরমন্ত্রী ও মেয়র ফিরহাদ হাকিম।
দেহগুলি গ্রামে ফিরতেই গোটা গ্রামের মানুষ জড়ো হন সেখানে। চারিদিকে কান্নার রোল ওঠে। সকালেই সেখানে যান পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী, সাংসদ মহুয়া মৈত্র সহ তৃণমূলের প্রতিনিধি দল। নিহতদের পরিবারের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেওয়ার পাশাপাশি, পরিবারের একজনকে চাকরির প্রতিশ্রুতিও দেওয়া হয়। ঘটনার তদন্তের দাবি করেছেন শুভেন্দু অধিকারী। একই সঙ্গে পরিবারের পাশে থেকে সব রকমের সাহায্যের আশ্বাসও দেন তিনি।

আরও পড়ুন-উপনির্বাচনে শান্তিপূর্ণ ভোটের দৃষ্টান্ত গড়ুক বাংলা: রাজ্যপাল

 

Related articles

বহিষ্কৃত ঋতব্রত কেন বিরোধী দলনেতা, তৃণমূলের মামলার রায় ঘোষণা আজ 

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহাকে বহিষ্কার করেছে দল। বহিষ্কৃত বিধায়ক...

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...