Sunday, June 28, 2026

প্রশ্নপত্রে উত্তর লেখার নির্দেশ আসায় ছাত্রছাত্রী ও স্কুল-কর্তৃপক্ষ পড়েছেন আতান্তরে

Date:

Share post:

উচ্চ মাধ্যমিক পরীক্ষাতেই প্রশ্নপত্রে উত্তর লেখার নির্দেশ আসায় ছাত্রছাত্রী ও স্কুল-কর্তৃপক্ষ পড়েছেন আতান্তরে, কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভানেত্রী মহুয়া দাসের দাবি, তাতে পড়ুয়া বা স্কুল-কর্তৃপক্ষের বিপাকে পড়ার কথা নয়।

সংসদ-প্রধানের বক্তব্য, বুকলেটে নির্দিষ্ট শব্দের মধ্যে উত্তর লেখা খুবই যুগোপযোগী। এই বিষয়ে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে সংসদের ওয়েবসাইটে। মহুয়া দাস বুধবার বলেন, “বুকলেটে টেস্ট নেওয়ার নির্দেশ তো আমরা দিইনি। স্কুলগুলো এ ভাবে টেস্ট নিচ্ছে কেন?” তিনি জানান, মাধ্যমিকে পড়ুয়ারা ইংরেজি পরীক্ষার উত্তর দেয় বুকলেটেই। উচ্চ মাধ্যমিকেও ভাষার পরীক্ষায় উত্তর লেখার ক্ষেত্রে নির্দিষ্ট শব্দ-সংখ্যার উল্লেখ থাকে।

যদিও শিক্ষা শিবিরের একাংশের দাবি, সংসদ-কর্তৃপক্ষ পুজোর ছুটির মুখে এমন নির্দেশ দেওয়ায় টেস্টের আগে পড়ুয়ারা এ বিষয়ে তালিমের কোনও সুযোগই পাচ্ছে না। নতুন ব্যবস্থায় সীমিত সংখ্যক শব্দে সব উত্তর লিখতে হবে। তার জন্য অনুশীলন দরকার। কিন্তু আচমকা ওই নির্দেশ আসায় এ বার অন্তত সেই অনুশীলনের সময় তারা পাচ্ছে না। এবং বিষয়টি নিয়ে পড়ুয়ারা যাতে একটা মহড়া দিয়ে নিতে পারে, সেই জন্য বুকলেটে টেস্ট নিতে চাইছে বহু স্কুল। কিন্তু তাতে অতিরিক্ত খরচের মুখে পড়তে হচ্ছে স্কুল-কর্তৃপক্ষকে।

আরও পড়ুন-আজ দুপুরেই রাজ্যপালের কাছে যাচ্ছেন শিবসেনার প্রতিনিধিরা

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...