Monday, May 4, 2026

সুব্রতর জোট কটাক্ষ, একসঙ্গে মরলে যন্ত্রণা কম! পাল্টা বিমান

Date:

Share post:

রাজ্যের তিন আসনের উপনির্বাচনে বাম-কংগ্রেস জোট নিয়ে পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের চরম কটাক্ষ। বললেন, এই নির্বাচনের ফল কী হবে তা সকলেই জানেন। ওদের অস্তিত্ব বিপন্ন হবে নিশ্চিত। বিগত কয়েকটা ভোটের দিকে তাকালেই বোঝা যাবে পরিস্থিতি কী হতে চলেছে। ওরা জোট করছে নিজেদের সম্মান বাঁচাতে, নিজেদের সুবিধার জন্য। আসলে একা মরায় যন্ত্রণা বেশি। একসঙ্গে মরলে যন্ত্রণা কম। একা হারার চেয়ে একসঙ্গে হারলে তো লজ্জা কম! পাল্টা বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেন, খুব ভাল কথা। যখন অস্তিত্ব নেই তখন প্রশ্নের জবাব দেওয়ারও প্রয়োজনবোধ করছি না।

বাম-কং জোটকে উপেক্ষা করলেও তৃণমূলের ফল কী হবে? সুব্রতর দাবি, তিনে তিন পাবে। সব না পেলে কিছু তো থাকবেই। রাজনৈতিক মহল অবশ্য বলছে, ভোট কাটাকুটির খেলায় এবারের উপনির্বাচনে চমকপ্রদ কিছু ঘটে যেতে পারে।

আরও পড়ুন-বিধানসভা উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল তৃণমূল

 

Related articles

কেরালমে পালাবদল, তামিলনাড়ুতে নেমেই শতাধিক: দক্ষিণের প্রাথমিক ট্রেন্ড

যেখানেই বিপদে বিজেপি (BJP), সেখানেই ভোট গণনায় স্লো করে দেওয়ার প্রবণতা জাতীয় নির্বাচন কমিশনের(Election Commission)। তবে দক্ষিণের তামিলনাড়ু...

বিয়ে করছেন? প্রশ্ন শুনে লাজুক মুখে উত্তর দিলেন গিল

বিয়ে নিয়ে ফের প্রশ্নের সম্মুখীন হতে হল শুভমান গিলকে (Shubman Gill)। বিগত কয়েক বছর ধরেই মাঠের বাইরে চর্চায়...

সূর্যাস্তের পরে তৃণমূলের জয় নিশ্চিত, বাঘের বাচ্চার মতো লড়াই করুন: বার্তা দলনেত্রীর

দয়া করে গণনাকেন্দ্র, এলাকা ছেড়ে বেরিয়ে আসবেন না কাউন্টিং এজেন্ট থেকে দলীয় কর্মী-প্রার্থীদের জরুরি বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো...

ট্রেন্ডে পাল্লা ভারী বিজেপির দিকে? সব আসনের প্রবণতা দেখাচ্ছেই না কমিশন: গুরুতর অভিযোগ তৃণমূলের

৪ ঘণ্টার পরে বাংলায় ট্রেন্ড দেখাচ্ছে পাল্লা ভারী বিজেপির দিকে। উত্তরের জেলাগুলির তুলনায় দক্ষিণের জেলাতে তৃণমূলের পরিস্থিতি ভালো।...
বিধানসভা নির্বাচন ২০২৬ লাইভ ফলাফল আপডেট
পশ্চিমবঙ্গ মোট বিধানসভা কেন্দ্র: 293 পুনঃ নির্বাচন কেন্দ্রঃ 1
টি এম সি
94 এগিয়ে
বিজেপি
192 এগিয়ে
কংগ্রেস
1 এগিয়ে
বামফ্রন্ট
1 এগিয়ে
আই এস এফ
2 এগিয়ে
অন্যান্য
2 এগিয়ে