Saturday, May 2, 2026

ভিক্টোরিয়ায় প্রাতঃভ্রমণে ধনকড়, শুনলেন গানও

Date:

Share post:

দায়িত্ব নিয়ে রাজ্যে আসার পর থেকেই প্রায় প্রতিদিনই কোনও না কোনও ভাবে খবরের শিরোনামে রাজ্যপাল জগদীপ ধনকড়। শুক্রবার, সাতসকালে ভিক্টোরিয়া মেমোরিয়ালে সস্ত্রীক মর্নিং ওয়াক সারলেন রাজ্যপাল। তবে, নিছক প্রাতঃভ্রমণই নয় এই সুযোগে জনসংযোগও সেরে ফেললেন রাজ্যের সাংবিধানিক প্রধান।

হাতের কাছে ধনকড়কে পেয়ে কথা বলেন প্রাতঃভ্রমণকারীরা। এমনকী, শুনিয়ে দেন মহম্মদ রফির দু’কলি গানও। রাজ্যপাল জানান, তিনিও রফি সাহেবের গানের ভক্ত। অনেকে আবার কিছু বিষয় নিয়ে অভিযোগও করেন। সবার কথাই মন দিয়ে শুনেন রাজ্যপাল।

খোশমেজাজেই মর্নিং ওয়াক করেন তিনি। সেখানে উপস্থিত সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। প্রাতঃভ্রমণকারীদের সঙ্গে রীতিমতো খোশগল্প জুড়ে দেন জগদীপ ধনকড়। মেটান সেলফির আবদারও।
রাজ্যপালের দায়িত্ব নিয়ে বাংলায় আসার পর থেকে ধনকড় বোঝাতে চেয়েছেন একটি অলংকৃত পদে বসে থাকতে চান না তিনি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনাই হোক বা জেলায় গিয়ে প্রশাসনিক বৈঠকের চেষ্টা, অথবা বিভিন্ন বিষয় নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলা- সব কিছু নিয়ে বারবার ধনখড় বোঝাতে চেয়েছেন তিনি আলাদা। এবার প্রাতঃভ্রমণে জনসংযোগ করে ফের তারই প্রমাণ দিলেন রাজ্যপাল।

আরও পড়ুন-এবারের বাংলাদেশ বইমেলা মোহরকুঞ্জে, আসছেন ওপারের বিদেশমন্ত্রী

 

Related articles

বারাসতে স্ট্রংরুমে সিসি ক্যামেরা বন্ধের অভিযোগ, কমিশনের ভূমিকায় প্রশ্ন

বারাসত গভর্নমেন্ট কলেজের স্ট্রংরুমে সিসি ক্যামেরা বন্ধের অভিযোগ। শনিবার সকাল আটটা পাঁচ থেকে আটটা বাইশ মিনিট পর্যন্ত মনিটার...

গণনাকেন্দ্রের রণকৌশল নিয়ে আজ কাউন্টিং এজেন্টের সঙ্গে ভার্চুয়াল বৈঠক অভিষেকের, থাকবেন মমতাও

বাংলার শাসনভার থাকবে কার হাতে, জনতার রায় প্রকাশ্যে আসবে আগামী সোমবার (৪ এপ্রিল)। শনিবার দক্ষিণ ২৪ পরগনার ১৫টি...

ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের বাইরে উত্তেজনা, সিসিটিভিহীন ঘরে ব্যালট ঢোকানোর অভিযোগ!

ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে (Khudiram Anushilan Kendra) শনিবার ভোট ৪টে নাগাদ সিসিটিভি নজরদারি (CCTV surveillance) নেই এমন ঘরে ৮টি...

আজ দক্ষিণ ২৪ পরগনার ১৫টি বুথে পুনর্নির্বাচন, সকাল ৭টা থেকে শুরু ভোটগ্রহণ

বাংলার দ্বিতীয় দফা নির্বাচনে (Second phase of West Bengal Assembly Election) ১৪২টি কেন্দ্রের ভোটগ্রহণ হয়েছে গত ২৯ এপ্রিল।...