Saturday, May 30, 2026

মধুচক্র চালানোর অভিযোগে বিক্ষোভ, থানা ঘেরাও

Date:

Share post:

স্থানীয় এক মহিলার বিরুদ্ধে এলাকায় মধুচক্র চালানোর অভিযোগে অশোকনগর থানা ঘেরাও বিক্ষোভ দেখালেন স্থানীয়রা। অশোকনগর থানা মোড় অবরোধও করা হয়। অভিযোগ, স্থানীয় বাসিন্দা জয়ন্তী বন্দ্যোপাধ্যায় সহ আরও কয়েকজন মহিলা মিলে এলাকায় মধুচক্র ও জুয়ার আসর বসান। এমনকী, অবৈধ ভাবে মদ বিক্রিও করেন বলে অভিযোগ। অভিযোগ, প্রতিবাদ করায় বহিরাগত দুষ্কৃতীদের নিয়ে এসে গ্রামবাসীদের মারধর করা হয়। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে শনিবার সন্ধেয় অশোকনগর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। কিছুক্ষণের জন্য অবরোধ করা হয় থানা মোড়। পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।

Related articles

চন্দননগর পুরনিগমে মেয়র-সহ ৩০ কাউন্সিলরের পদত্যাগ

হুগলির চন্দননগরে (Chandannagar, Hooghly) ভেঙ্গে গেল পুরবোর্ড। শুক্রবার পুরনিগমের মেয়র-সহ ৩০ জন তৃণমূল কাউন্সিলর পদত্যাগ করেন৷ ফলে ৩৩...

পথে-প্রতিবাদে তৃণমূল সুপ্রিমো, মমতার কর্মসূচির কথা জানিয়ে চিঠি গেল পুলিশে

ভোটের ফলপ্রকাশের প্রায় একমাস পর প্রতিবাদ কর্মসূচি নিয়ে রাস্তায় নামছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আগামী ২...

বেআইনিভাবে সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে আটক নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান 

নদিয়ার (Nadia) নবদ্বীপ পুরসভার চেয়ারম্যানের বাসভবনের পাশেই অবস্থিত ক্লাবে বেআইনিভাবে বিপুল পরিমাণ সরকারি ত্রাণসামগ্রী দীর্ঘদিন ধরে মজুত করে...

রাজ্যে আসছে বিনিয়োগ! হাওড়ায় বিশ্বের বৃহত্তম দই উৎপাদন কেন্দ্র গড়তে চলেছে ‘আমূল’

‘বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট’ (BGBS) ২০২৫-এর মঞ্চেই সবটা চূড়ান্ত হয়ে গিয়েছিল। এবার বাস্তব রূপায়ণের পালা। বাংলার ডেয়ারি শিল্পে...