Friday, June 5, 2026

শুরু হতে চলেছে বেটন কাপ ২০১৯

Date:

Share post:

শুরু হতে চলেছে ১২৩তম আন্তর্জাতিক বেটন কাপ। আগামিকাল, মঙ্গলবার প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক বৈঠকের পর আনুষ্ঠানিকভাবে শুরু হবে বেটন কাপ ২০১৯।

এই বছর মোট 12টি দল খেলবে বেটন কাপ। যার মধ্যে চারটি দল থাকবে কলকাতা থেকে ও বাকি আটটি দল থাকবে অন্যান্য জায়গার। গত বছর চ্যাম্পিয়ন হয়েছিল ইন্ডিয়ান অয়েল হকি দল। তাই নিঃসন্দেহে এ বছর এই দলের আত্মবিশ্বাস তুঙ্গে, তা বলাই যায়। অবশ্য বাকি দলগুলোর কেউই কাউকে এক ইঞ্চি জমিও ছাড়তে রাজি নয়, তা বলাই বাহুল্য।

5 থেকে 12 নভেম্বর পর্যন্ত চলবে এই হকি টুর্নামেন্ট। এবারে বেটন কাপে কিছু বিশেষত্ব থাকবে বলেও জানা গিয়েছে। তবে কী সেই বিশেষত্ব, তা এখও স্পষ্ট করে জানা যায়নি। মঙ্গলবারে সাংবাদিক বৈঠকের পরই তা স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে। সুতরাং, সব মিলিয়ে ঐতিহাসিক এই টুর্নামেন্টে প্রতি বছরের মতো এবছরও জমে উঠতে চলেছে, তা বলাই যায়।

আরও পড়ুন-ভবিষ্যতে মোহনবাগানের কোচ হওয়ার স্বপ্ন দেখেন ব্যারেটো, ক্লাবে এসে নস্টালজিক সবুজ তোতা!

 

Related articles

চন্দ্রনাথ খুনে নয়া মোড়! ফের যোগীরাজ্য থেকে গ্রেফতার ১

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) প্রাক্তন আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ (Chandranath Rath) হত্যাকাণ্ডের তদন্তে এবার নয়া মোড়। ফের যোগীরাজ্যের...

কোটি টাকার প্রতারণা, সোহমের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় এফআইআর!

অভিনেতা সোহম চক্রবর্তীর (Soham Chakraborty) বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগে চারু মার্কেট থানায় (Charu Market Police Station) দায়ের এফআইআর।...

অভিযুক্তর কোমরে দড়ি পরিয়ে ‘ইচ্ছাকৃত সম্মানহানি’ কেন? রাজ্যের কাছে রিপোর্ট তলব হাই কোর্টের

অভিযুক্তের উপর অনেক রাগ-ক্ষোভ থাকতে পারে। অভিযুক্তকে গ্রেফতার করতে পারে পুলিশ কিন্তু ইচ্ছাকৃত ভাবে তাঁর সম্মানহানি করতে পারে...

ফের অপরিবর্তিত রেপো রেট! লোনের EMI কি কমল?

এবারও রেপো রেট (RBI Repo Rate) অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India)। কোনও বদল...