Friday, May 8, 2026

হাতে হাত মিলিয়ে ২৮৩ কিলোমিটার লং মার্চে বাম-কংগ্রেস জোট

Date:

Share post:

আবার লং মার্চে বামেরা। তবে এবার একা নয়, জোটসঙ্গী কংগ্রেস। একদিকে ২৮৩ কিলোমিটারের দীর্ঘ যাত্রাপথ, আর আর একদিকে ১১২ কিলোমিটারের পথ। বাম-কংগ্রেস হাতে হাত মিলিয়ে এই লং-মার্চে অংশ নিচ্ছে নভেম্বরের শেষ সপ্তাহে। ইস্যু, রাষ্ট্রায়ত্ত সংস্থা বাঁচানোর দাবি এবং কেন্দ্র রাজ্য সরকারের জনবিরোধী নীতি।

দক্ষিণবঙ্গে লং মার্চ শুরু হবে চিত্তরঞ্জন লোকোমোটিভ গেট থেকে। ৩০ নভেম্বর শুরু হয়ে মিছিল কলকাতায় পৌঁছাবে ১১ ডিসেম্বর। অর্থাৎ টানা ১২দিনে ২৮৩ কিলোমিটার পথ পরিক্রমা। ৩০ নভেম্বর উত্তরবঙ্গের কোচবিহার থেকে মিছিল শুরু হয়ে ১০ তারিখে মিছিল শেষ হবে শিলিগুড়িতে। শিলিগুড়িতে হবে সভা আর কলকাতায় হবে রাজভবন অভিযান।

এই লং মার্চে বামফ্রন্টের সব শরিক দল তো থাকবেই, থাকবে শ্রমিক সংগঠনগুলিও। থাকছে কংগ্রেস, কংগ্রেসের শ্রমিক সংগঠন এবং শাখা সংগঠনগুলিও। মানুষকে বার্তা দিতে মিছিলে থাকবেন দুদলের নেতারা। পুরভোট এবং বিধানসভা ভোটকে পাখির চোখ করে বাম কংগ্রেসের জোট একদিকে যেমন জ্বলন্ত ইস্যুগুলিকে মানুষের সামনে নিয়ে আসতে চাইছে, ঠিক তেমনি এবারের এই জোট যে পরিকল্পিত এবং লম্বা রেসের তার বার্তাও দেওয়া হবে। কর্মসূচি নিয়ে বামফ্রন্ট এবং কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব বৈঠক সেরে ফেলেছেন। মহারাষ্ট্রের কৃষকদের লং মার্চের আদলে এবার বাংলার বুকে লং মার্চ। দেখার বিষয় কতখানি জনসমর্থন আদায় করতে পারে এই জোট।

Related articles

ব্রিগেডে নয়া মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠান ঘিরে যানজটের আশঙ্কা: নির্দেশিকা জারি পুলিশের

শনিবার ব্রিগেডে অনুষ্ঠিত হতে চলেছে নতুন বিজেপি সরকারের শপথ গ্রহণ সভা। নিরাপত্তা নিশ্চিত করতে ও যান চলাচল নিয়ন্ত্রণে...

রাজধানীর বিভিন্ন জায়গায় জঙ্গি হামলার ছক ভেস্তে দিল দিল্লি পুলিশ! গ্রেফতার ৯

রাজধানীর বিভিন্ন জায়গায় জঙ্গি হামলার ছক ভেস্তে দিল দিল্লি পুলিশ (Delhi Police)। দিল্লির (Delhi) মন্দির, নামী ধাবা এবং...

শনিবার শপথ: মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দুর নাম ঘোষণা শাহর

জল্পনার অবসান। বাংলায় প্রথমবার সরকার গঠন করার আগে শুভেন্দু অধিকারীর নাম মুখ্যমন্ত্রী হিসাবে ঘোষণা করলেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত...

‘৫০১’ লিখে সুখবর দিল আরাত্রিকা, শুভেচ্ছার বন্যা সমাজ মাধ্যমে

জীবনের প্রথম বড় পরীক্ষার ফল প্রকাশের দিনটা প্রত্যেক পড়ুয়ার কাছেই গুরুত্বপূর্ণ। তেমনই আজকের দিনটা গুরুত্বপূর্ণ ছিল সারেগামাপা খ্যাত...