Wednesday, May 6, 2026

অযোধ্যা রায়: সঙ্ঘ ঘনিষ্ঠ সংগঠন ও সদস্যদের সতর্ক করল আরএসএস

Date:

Share post:

অযোধ্যা রায় প্রকাশের পর দেশের সর্বত্র যাতে শান্তি-সম্প্রীতি ও শৃঙ্খলা বজায় রাখা হয় সেজন্য সঙ্ঘ-সদস্যদের দায়িত্বশীল ভূমিকা পালনের কথা বলল আরএসএস। আসন্ন অযোধ্যা রায়ের কথা মাথায় রেখে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের শীর্ষ স্তর থেকে সঙ্ঘ পরিবারের অভ্যন্তরে সতর্কতা জারি করা হয়েছে। বলা হয়েছে, মামলার রায় যাই হোক, প্রকাশ্যে অনুমতি ছাড়া ইচ্ছেমত প্রতিক্রিয়া দেওয়া যাবে না। সঙ্ঘ পরিবারের কোনও সংগঠন ও সদস্য যেন রাস্তায় নেমে বা সোশ্যাল মিডিয়ায় কোনও ভাবাবেগে আঘাত করে মত প্রকাশ না করেন। এই কারণে বিশ্ব হিন্দু পরিষদকে প্রকাশ্য সব কর্মসূচি স্থগিত রাখতে বলেছে আরএসএস। বলা হয়েছে, রায় নিয়ে কারুর কিছু বলার থাকলে তা তাকে নিজের বাড়িতে বসে বলতে হবে। রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা, আইনশৃঙ্খলার অবনতি হলে তার দায় যাতে সঙ্ঘ পরিবারের উপর না আসে সেজন্য আগে থেকেই বাড়তি সতর্ক আরএসএস।

Related articles

রণক্ষেত্র রাজবাড়ি! ভোট-পরবর্তী হিংসা রুখতে গিয়ে গুলিবিদ্ধ ন্যাজাটের ওসি 

ভোট পরবর্তী অশান্তি রুখতে গিয়ে গুলিবিদ্ধ হলেন ন্যাজাট থানার ওসি ভরত প্রসুন কর। মঙ্গলবার রাতে ন্যাজাট থানার রাজবাড়ি...

মোদির ঐতিহাসিক জয়: অভিনন্দন ট্রাম্পের

বাংলার বিধানসভা নির্বাচন যে গোটা বিশ্বের কাছে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছিল, তা গত একমাসের আন্তর্জাতিক পত্র পত্রিকাগুলির প্রতিবেদনে প্রকাশিত...

বিএসএফ সদর দফতরের সামনে তীব্র বিস্ফোরণ, জলন্ধরে চাঞ্চল্য

জলন্ধরে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর পাঞ্জাব ফ্রন্টিয়ার সদর দফতরের বাইরে মঙ্গলবার সন্ধ্যায় একটি বাইকে বিস্ফোরণ ঘটে। রাত ৮টা...

অবসরপ্রাপ্তরা আসতে পারবেন না নবান্নে: নির্দেশের পরই পদত্যাগ চার আধিকারিকের

ফাইল নিয়ে নির্দেশের পরে এবার সোজা তৃণমূল জমানার পদাধিকারীদের জন্য নির্দেশ জারি নবান্নের। অবসরের পরেও বিভিন্ন দফতরে দায়িত্বে...