Saturday, May 2, 2026

শিশুমৃত্যুতে ৩ চিকিৎসকের লাইসেন্স বাতিল

Date:

Share post:

চিকিৎসার গাফিলতিতে কুহেলি চক্রবর্তীর মৃত্যু ঘটনায় ৩ ডাক্তারের লাইসেন্স ৩মাসের জন্য বাতিল করল মেডিক্যাল কাউন্সিল।
চারমাসের কুহেলি চক্রবর্তীকে ২০১৭-র ১৪ এপ্রিল ইএসআই হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে কোলোনোস্কপির জন্য তাকে বাইপাসের ধারের ওই বেসরকারি হাসপাতালে পাঠানো হয়। কোলোনোস্কোপির সময়ই ১৯ এপ্রিল সেখানেই মৃত্যু হয় ছোট্ট কুহেলির। হাসপাতালের গাফিলতিতেই মৃত্যুর ঘটনা ঘটেছে বলে অভিযোগ করে শিশুর পরিবার।

স্বাস্থ্য কমিশনের দ্বারস্থ হন কুহেলির বাবা অভিজিৎ চক্রবর্তী ও মা শালু চক্রবর্তী। আড়াই বছর লড়াইয়ের পরে ডাক্তার সঞ্জয় মাহাওয়ার, বৈশালী শ্রীবাস্তব ও সুভাষচন্দ্র তিওয়ারি-র লাইসেন্স ৩মাসের জন্য বাতিল করে মেডিক্যাল কাউন্সিল। তবে, এই সিদ্ধান্তে খুশি নয় কুহেলির পরিবার। অভিজিৎ চক্রবর্তীর মতে, এটা শাস্তি নয়, তিন ডাক্তারকে ছুটি কাটাতে পাঠানো হয়েছে। এর বিরুদ্ধে তিনি ফের আদালতের দ্বারস্থ হবেন বলে জানান। তবে, এই বিষয়ে সংশ্লিষ্ট বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরও পড়ুন-মগডালে রোগী! নামাতে নাজেহাল পুলিশ, দমকল

 

Related articles

অসহায় শিশুর পাশে পুলিশ, বি নেগেটিভ রক্ত দিয়ে নজির রাজগঞ্জের আইসির

উর্দিধারী পুলিশের কঠোর আবরণের আড়ালে যে এক সংবেদনশীল মন লুকিয়ে থাকে, তার প্রমাণ মিলল শুক্রবার। থ্যালাসেমিয়ায় আক্রান্ত তিন...

৯ ঘণ্টা পর সিজিও-র বাইরে সুজিত: ‘তদন্তে সহযোগিতা করব, তবে যেন হেনস্থা না হয়’ 

পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শুক্রবার ইডি-র ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। তবে সংবাদমাধ্যমের মুখোমুখি...

কেন ভোট গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মীরা? প্রশ্ন তুলে এবার শীর্ষ আদালতে তৃণমূল, শনিতেই শুনানি

কেন ভোট গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মীরা? প্রশ্ন তুলে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) পরে এবার সুপ্রিম...

CEO মিথ্যে বলেছেন! স্ট্রং রুম নিয়ে DEO-র বক্তব্য তুলে কটাক্ষ তৃণমূলের

নির্বাচন কমিশনের ওয়েব কাস্টিংয়ে স্পষ্ট ধরা পড়েছে পোস্টাল ব্যালটে কারচুপি। তা নিয়ে পরবর্তীতে স্বচ্ছতার দাবিও করেছেন খোদ স্ট্রং...