Monday, May 4, 2026

মঞ্চে নজর কাড়লেন“বাংলার মেয়ে” রাখি

Date:

Share post:

সাধারণত চলচ্চিত্র উৎসব, পার্টি বা বলিউডি অ্যাওয়ার্ড ফাংশনে তাঁকে খুব একটা দেখা যায় না। অভিনয় জগতের সঙ্গে তিনি বিচ্ছিন্ন নন, কিন্তু চাকচিক্যে, আড়ম্বরে তাঁকে দেখা যায় না। তবে, শুক্রবার, ২৫তম আন্তর্জাতিক কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সেই রাখি গুলজারের উপস্থিতি একেবারেই স্বতন্ত্র। ছোট করে কাটা চুল আর সাদামাটা সাজে মঞ্চে ওঠেন তিনি। তবে, বলতে উঠে ঝরঝরে বাংলায় বক্তৃতা দিয়ে, তিনি বুঝিয়ে দিলেন বলিউডি ছাপ পড়েনি তাঁর মননে। স্পষ্ট বাংলায় নাতিদীর্ঘ বক্তৃতায় দর্শকদের মন জয় করেন রাখি। উৎসব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান তিনি। একই সঙ্গে‘মমতাদিদি’বলে সম্বোধন করে রাখি বলেন, বয়সে ছোট হলেও তাঁকে এটা করতেই হবে, কারণ সেটা প্রোটোকল। বুঝিয়ে দিলেন নিয়ম মেনেও পাঁচজনের থেকে স্বতন্ত্র হওয়ার দাবি রাখেন রাখি।

তিনি যখন বক্তৃতা দিচ্ছেন, তখন তাঁর পাশে দাঁড়িয়ে বলিউডের বাদশা শাহরুখ খান। ‘বাজিগর’ থেকে ‘করণ অর্জুন’মা-ছেলের রসায়ন দেখেছে বলিউড। তবে, তার সঙ্গে দুষ্টুমি করতে ছাড়েননি রাখি। “ও আমার দেশের মাটি/ তোমার পরে ঠেকাই মাথা”শাহরুখকে একথা শুধু বলানো নয়, রীতিমতো কপালে হাত ঠেকিয়ে ছেড়েছেন রাখি। এই উৎসবের জন্যে মুখ্যমন্ত্রীর প্রশংসা করেন রাখি গুলজার। তাঁর মতে, অনেক চলচ্চিত্র উৎসব দেখেছেন তিনি। তবে, এত উচ্চমানের অনুষ্ঠান আর কোথাও হয় না।

KIFF-এ দেখানো হবে গৌতম হালদার পরিচালিত রাখি গুলজার অভিনীত ছবি‘নির্বাণ’। ৯ নভেম্বর কলকাতা ইন্টান্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে নির্বানের প্রথম শো। তবে, গ্ল্যামার থেকে অনেক দূরে বাংলার মেয়ে হিসেবেই এদিন মঞ্চে সবার মন জয় করলেন রাখি গুলজার।

আরও পড়ুন-ইস্ট-ওয়েস্ট মেট্রোর সম্প্রসারণের কাজে ফের ধাক্কা

 

Related articles

ভোট গণনার প্রস্তুতিই নেই কমিশনের! চূড়ান্ত হয়রানিতে সরব কুণাল

ভোটগণনার ঠিক কয়েক ঘণ্টা আগে নির্বাচন কমিশনের বিরুদ্ধ গাফিলতি ও হয়রানির গুরুতর অভিযোগ তুললেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক...

ডাস্টবিনে ভিভিপ্যাট স্লিপ! ভোটগণনার আগের রাতে কাঠগড়ায় কমিশন

ভোটগণনার ঠিক আগের রাতে এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার সুভাষ নগর এলাকা। নোয়াপাড়া ও মধ্যমগ্রাম...

বিজেপি আসছে না, আমরাই জিতছি! ভবানীপুরের এজেন্টদের ‘লাস্ট মিনিট সাজেশন’ দলনেত্রীর

পরীক্ষার আগে লাস্ট মিনিট সাজেশন যাকে বলে। গণনার আগের রাতে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের কাউন্টিং এজেন্টদের ডেকে সেই সাজেশনই...

গণনা কেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা, সোমে অগ্নিপরীক্ষা রাজ্যের বিধানসভা নির্বাচনের 

দীর্ঘ প্রতিক্ষার অবসান হতে আর মাত্র কয়েক ঘণ্টা। সোমবার সকাল ৮টা থেকে শুরু হচ্ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোটগণনা।...
বিধানসভা নির্বাচন ২০২৬ লাইভ ফলাফল আপডেট
পশ্চিমবঙ্গ মোট বিধানসভা কেন্দ্র: 293
টি এম সি
0 এগিয়ে
বিজেপি
0 এগিয়ে
কংগ্রেস
0 এগিয়ে
বামফ্রন্ট
0 এগিয়ে
আই এস এফ
0 এগিয়ে
অন্যান্য
0 এগিয়ে