Saturday, March 21, 2026

রাস উৎসব উপলক্ষে সাজো সাজো রব কোচবিহারের ঐতিহ্যশালী মদনমোহন মন্দিরে

Date:

Share post:

কোচবিহারের অনেক কিছু বিখ্যাত ও ঐতিহ্যের মধ্যে রাসমেলা অন্যতম। জগৎজোড়া খ্যাতি রয়েছে কোচবিহারের এই রাসমেলার। আর এই মেলার পুরোটাই সেজে ওঠে মদনমোহন মন্দিরকে কেন্দ্র করে। আগামী ১১ নভেম্বর রাস উৎসব শুরু হবে কোচবিহারে। তাই রাস উপলক্ষে যুদ্ধকালীন তৎপরতায় কোচবিহারের মদনমোহন মন্দিরকে সাজিয়ে তোলার কাজ চলছে। মন্দির রং করা, সংস্কার করা, বাইরের দিকের অফিস ঘর রং করার কাজ চলছে। একইসঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য মঞ্চ তৈরি, রাসচক্র বানানোর কাজও পুরো উদ্যোমে চলছে।

রাস উপলক্ষে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় মদনমোহন মন্দিরে। রাসমেলা উপলক্ষে যেহেতু রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শুধু নয়, দেশের বিভিন্ন জায়গা থেকে প্রচুর পুণ্যার্থী আসেন, সেজন্য মন্দির চত্বরকে ঝাঁ-চকচকে করার কাজও চলছে পুরোদমে। রাসমেলার সূচনার দু’দিন আগে ৯ নভেম্বর থেকে ছোট মদনমোহনকে শয্যা থেকে তুলে মন্দিরের বারান্দায় রাখা হবে।

এবারের রাসমেলায় আবার ১৩ নভেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন। মদনমোহন মন্দির কমিটি জানিয়েছে, মুখ্যমন্ত্রী মদনমোহন মন্দিরেও পুজো দেবেন।
তারও প্রস্তুতি চলছে।

কোচবিহারের মদনমোহন মন্দিরের সামনের মাঠে ডানদিকে রাস উৎসবের জন্য রাসমঞ্চ বানানোর কাজ চলছে। রাসচক্রের খুঁটি আগেই পোঁতা হয়েছে। সেখানেই রাসচক্র ঘোরানোর জন্য পুণ্যার্থীরা আসবেন। অন্যদিকে, সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য মঞ্চ নির্মাণের প্রস্তুতি শুরু হয়েছে।

মদনমোহন মন্দিরে মদনমোহনের বিগ্রহের পাশাপাশি রয়েছে আনন্দময়ীর কালীর মূর্তি। আরেক পাশে আছে তারা মা ও মা ভবানীর বিগ্রহ। এই সমস্ত দেবদেবীরা এখানে সারাবছর পুজো হয়। বিশেষ বিশেষ তিথিতে এঁদের বিশেষ পুজোও হয়। সারা বছরই এই মন্দিরে প্রচুর ভক্তের সমাগম হয়। কিন্তু রাস উৎসব উপলক্ষে এখানে ভক্তের সংখ্যা কয়েকগুণ বৃদ্ধি পায়।

কোচবিহারের মহারাজাদের আমলে শুরু হওয়া এই রাস উৎসব পুরনো রীতি নিয়ম মেনেই হয়ে আসছে।
রাস উপলক্ষে মেলামাঠে ১৫ দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে। সেই অনুষ্ঠানে একদিকে যেমন কোচবিহারের স্থানীয় লোকসংস্কৃতিকে তুলে ধরা হবে তেমনি নদীয়া, বহরমপুর থেকে কীর্তনের দল, কলকাতার যাত্রা দল আসবে। এছাড়াও বাউল, লোকনৃত্য, রবীন্দ্রনৃত্যের অনুষ্ঠান হবে।

রাসমেলা উপলক্ষে যেত লক্ষাধিক মানুষের সমাগম হবে, তাই নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হচ্ছে। মন্দির সূত্রে জানা গিয়েছে, এবারে ২০টিও বেশি সিসি ক্যামেরা লাগানো হবে। রাস উৎসবের দিনগুলিতে যাতে সবকিছু সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় সেই দিকে নজর রাখা হচ্ছে।

অন্যদিকে, দিকে রাসমেলার মাঠেও জোরকদমে স্টল, মঞ্চ তৈরির কাজ চলছে। রাসমেলার মাঠের ধার দিয়ে বড় বড় স্টল তৈরি করার কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। সব মিলিয়ে কোচবিহারের ঐতিহ্যশালী মদনমোহন মন্দির-সহ
গোটা এলাকায় এখন সাজ সাজ রব।

Related articles

ঈদের শুভেচ্ছা রেড রোডে: উপস্থিত থাকবেন মমতা, অভিষেক

সম্প্রীতির বাংলায় প্রতিটি উৎসব ধর্ম, জাতি, বর্ণের ভেদ ভুলে একসঙ্গে পালনই রীতি। সব ধর্ম, বর্ণের উৎসব গোটা বাংলায়...

শরীরে ভয়াবহ আঘাত: আরজিকরে লিফটে আটকে মৃত্যুতে লিফটম্যানকে আটক করে তদন্ত

লিফটের ভিতর ঢুকে গিয়ে কিভাবে মৃত্যু হল দমদমের অরূপ বন্দ্যোপাধ্যায়ের? ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে অনেক প্রশ্নের উত্তর মিলবে,...

২৯৪ প্রার্থীই হল না, সল্টলেক বিজেপি দফতরে রাজ্য সভাপতিকে ঘিরে প্রার্থী বিক্ষোভ!

নির্বাচনের আগে দিল্লির বিজেপি নেতারা বাংলার ভোটার তালিকা তৈরি করে দিচ্ছেন। তাতেও ২৯৪ আসনের প্রার্থী বাঁচতে হিমশিম কেন্দ্রের...

একেকজনের জন্য আলাদা নিয়ম! বাইরের লোক এসে দলকে দূষিত করছে: তীব্র ক্ষোভ প্রকাশ রিঙ্কুর

বিধানসভা নির্বাচনের আগেই প্রার্থী হতে চেয়ে দলের কাছে আবেদন করেছিলেন দিলীপ-জয়া রিঙ্কু ঘোষ মজুমদার (Rinku Ghosh Majumder)। কিন্তু...