Sunday, June 14, 2026

স্কুলছাত্রকে অপহরণ, কী হল তারপর?

Date:

Share post:

মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করে পুলিশের হাতে ধরা পড়ল অপহরণকারী। স্কুলছাত্রকে অপহরণের অভিযোগে এক দুষ্কৃতীকে গ্রেফতার করল আরামবাগ থানার পুলিশ । ধৃত রিয়াজুল উদ্দিন আরামবাগের দক্ষিণ নারায়ণপুরের বাসিন্দা।

সূত্রের খবর শুক্রবার, আরামবাগের পুড়া হাইস্কুলের ষষ্ঠশ্রেণীর ছাত্রটি টিফিনের সময় বাড়ি থেকে খেয়ে স্কুলে ফিরছিল। অভিযোগ, সেই সময় তাকে অপহরণ করে অভিযুক্ত রিয়াজুল উদ্দিন। ফোন করে ছাত্রের মায়ের কাছে দু লক্ষ টাকা মুক্তিপণ চাওয়া হয় বলে অভিযোগ। এরপর ওই ছাত্রের মা বিষয়টি আরামবাগ থানায় জানালে পুলিশ রিয়াজুলের ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করে।
জানা যায়, পুরশুঁড়া থানার চিলাডাঙ্গী এলাকায় রয়েছে দুষ্কৃতী। পুরশুঁড়া থানার পুলিশের সহযোগিতায় আরামবাগ থানার পুলিশ রিয়াজুলকে গ্রেফতার করে। উদ্ধার করে ওই ছাত্রকে।

Related articles

বিশ্বকাপে পপ তারকা ও কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রীর অন্তরঙ্গ মুহূর্ত

কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং পপ গায়িকা কেটি পেরিকে একসঙ্গে হাত ধরাধরি করে দেখা গেল ফিফা বিশ্বকাপ...

আইন-বিরোধী জোট: অভিষেকের চিঠি নিয়ে স্পিকারের কাছে সাগরিকা, কীর্তি

যেভাবে দলের বিরুদ্ধে লোকসভায় জোট তৈরির চেষ্টা চালাচ্ছেন তৃণমূলের এক শ্রেণির 'বিদ্রোহী' বলে দাবি করা সাংসদ, তা আদতে...

FIFA World Cup: অনুশীলনে চনমনে, মাঠের বাইরে বিরক্তি! প্রথম ম্যাচে খেলবেন মেসি?

আগামী বুধবার আলজেরিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ(FIFA World Cup) অভিযান শুরু করছে আর্জেন্টিনা(Argentina)। প্রথম ম্যাচে মেসি(Messi) মাঠে নামতে...

বিদ্রোহীদের বিজেপি নেবে না: শান্তুনুর দাবি, ‘মডেল’ নিয়ে প্রশ্ন কুণালের

সংসদে তৃণমূল বিরোধিতায় নামা রাজ্যসভার তৃণমূল সাংসদরা পদত্যাগ করেছেন। কিন্তু লোকসভার তৃণমূল সাংসদরা এখনও পদ আঁকড়েই এনডিএ-তে ঝুঁকেছেন।...