Thursday, May 7, 2026

এবার কি ইউনিফর্ম সিভিল কোড! বিজেপির অন্দরে যেন সেই প্রস্তুতি

Date:

Share post:

একটার পর একটা সিদ্ধান্ত এবং সেই সিদ্ধান্তে পাস করে নিতে সাফল্য এটাই আপাতত বিজেপি সরকারের ট্রেডমার্ক নরেন্দ্র মোদি দ্বিতীয়বারের জন্য দিল্লির মসনদে বসার পর প্রথমে তিন তালাক নিষিদ্ধ করা তারপর ৩৭০ ধারা অপসারণের বিল পাস, এবং দীর্ঘ শুনানির পর সুপ্রিম কোর্টে রাম মন্দির তৈরির বাধা সরিয়ে নেওয়া। মাস কয়েকের মধ্যে মন্দির তৈরির কাজো শুরু হয়ে যাবে। আর তারপরেই শুরু হয়েছে নতুন করে জল্পনা। এরপর কোন পদক্ষেপ করবে মোদি-অমিত জুটি? এবার কী তবে ইউনিফর্ম সিভিল কোড টার্গেট বিজেপির? দু’কদম এগিয়ে কেন্দ্রের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তো বলেই দিয়েছেন, এবার সময় এসেছে ইউনিফর্ম সিভিল কোড লাগু করার। এই বক্তব্য থেকে মনে করা হচ্ছে বিজেপির অন্দরে পরবর্তী প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।

আরএসএস বা সংঘের সঙ্গে বিজেপির বহু দিনের দাবি এই ইউনিফর্ম সিভিল কোড। আর এই আইন লাগু করার অর্থ সব ধর্মের জন্য দেশে একই আইন চালু করা। কোনও একটি বিশেষ সম্প্রদায়ের জন্য আলাদা আইন থাকবে না। এখন আমাদের দেশে হিন্দু ধর্মাবলম্বীদের জন্য একরকম, মুসলিম ধর্মাবলম্বীদের জন্য আর একরকম আইন। বিজেপি এই আইনেরই পরিবর্তন করতে চাইছে।

আরও পড়ুন-ফের কাশ্মীরে সেনা-জঙ্গি সংঘর্ষ, খতম ২ জঙ্গি

 

Related articles

সিঙ্গুরে টাটাদের ক্ষতিপূরণে স্থগিতাদেশ কলকাতা হাই কোর্টের

সিঙ্গুরে টাটাদের কারখানা (Singur Tata Motors) তৈরির ক্ষতিপূরণে স্থগিত রাখার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (Kolkata High Court)।...

মমতা হারেননি, উত্তর প্রদেশ মডেলে কমিশন-বিজেপি মিলে তৃণমূলকে হারিয়েছে: অখিলেশ

নির্বাচন কমিশন ও বিজেপি মিলে বেইমানি (বিশ্বাসঘাতকতা) করে ভোট করিয়ে বাংলায় তৃণমূলকে হারিয়েছে। বৃহস্পতিবার, কালীঘাটে তৃণমূল সভানেত্রী মমতা...

১৭৭৭টি নামের নিষ্পত্তি! ট্রাইব্যুনাল ছাড়লেন টি এস শিবজ্ঞানম

ভোট যুদ্ধ শেষে কলকাতা হাই কোর্টের (Kolkata High Court) প্রাক্তন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম (T S Sivagnanam)...

আইপিএলের মধ্যেই সতীর্থের প্রয়াণ, শোক প্রকাশ কোহলির

  আইপিএলের মধ্যে বিরাট দুঃসংবাদ। মাত্র ৩৬ বছর বয়সে প্রয়াত বিরাট কোহলির অনূর্ধ্ব ১৯ দলের সতীর্থ অমনপ্রীত সিং গিল।...