Friday, May 8, 2026

মদের দোকানে লুটপাটের পর নিরাপত্তারক্ষীকে খুন

Date:

Share post:

আসানসোল পুরসভা এলাকায় একটি মদের দোকানের নিরাপত্তারক্ষীকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ। আজ, সোমবার সকালে ৮৪ নম্বর ওয়ার্ডের সহযোগীনগর এলাকায় দোকানের মধ্যে রবি ওরাং (৫৬)-এর মৃতদেহ উদ্ধার হয়।

তাঁর গলায় ও বাম চোখের উপরে আঘাতের চিহ্ন ও বেশ কিছু আঁচড়ের দাগ দেখা গিয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। দোকানের ম্যানেজারের দাবি, ক্যাশ বাক্স থেকে নগদ বেশকিছু টাকা লুট করা হয়েছে। পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। এলাকায় চাপা উত্তেজনা রয়েছে।

আরও পড়ুন-টাওয়ার বসানো ঘিরে উত্তপ্ত চুঁচুড়া

 

Related articles

চন্দ্রনাথের পরিণতিতে ফিরল প্রদীপ-শুভব্রতদের স্মৃতি! শুভেন্দুর আপ্ত-সহায়কেদের রহস্যমৃত্যু কি শুধুই কাকতালীয়?

বুধবার রাতে মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্ত-সহায়ক চন্দ্রনাথ রথের হত্যার ঘটনাকে কেন্দ্র করে ফের মাথাচাড়া দিচ্ছে এক পুরনো অস্বস্তি।...

রাজনীতির ময়দানকে বিদায় জানালেন রাজ, নতুন সরকারকে শুভেচ্ছা প্রাক্তন বিধায়কের

রাজনীতির আঙিনা থেকে এবার পাকাপাকি ভাবে সরে দাঁড়ানোর ঘোষণা করলেন পরিচালক ও প্রাক্তন বিধায়ক রাজ চক্রবর্তী। ছাব্বিশের বিধানসভা...

মাঝ আকাশে হেনস্থার শিকার! অভিযুক্তদের বিমানে চড়া নিষিদ্ধ করার দাবি মহুয়া মৈত্রর

মাঝ আকাশে হেনস্থার শিকার! এবার সরাসরি হেনস্থার অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বৃহস্পতিবার ইন্ডিগোর একটি বিমানে দিল্লি...

জিতেই সন্ত্রাসের পথে বিজেপি! দিকে দিকে বোমাবাজি-আগুন, মৃত বেড়ে ৭

ভোটের ফল ঘোষণার পর তিন দিন পার হয়ে গেলেও রাজ্যের বিভিন্ন প্রান্তে অব্যাহত হিংসা। বুধবার রাত থেকে বৃহস্পতিবার...