Thursday, May 7, 2026

পার্শ্বশিক্ষক ধরণা : রাজ্যপালের খোঁচা, শিক্ষামন্ত্রীর হুমকি

Date:

Share post:

আবার রাজ্যপালের খোঁচা রাজ্যকে। এবার পার্শ্বশিক্ষকদের ধরণা প্রসঙ্গ উল্লেখ করে রাজ্যপালের বক্তব্য, আন্দোলনে নামতে হচ্ছে শিক্ষকদের, এটা খুবই দুঃখজনক। শিক্ষকদের যোগ্য সম্মান দেওয়া উচিত, পাওয়া উচিত। অন্যদিকে পার্শ্বশিক্ষকদের বক্তব্য ক’দিন আগেই এরিয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। কিন্তু এরিয়ার নিয়ে মিথ্যে প্রতিশ্রুতি দেয়া হয়েছে। এই অভিযোগেই শিক্ষকরা ফের আন্দোলনের নেমেছে।

পাল্টা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, ওরা কেন্দ্রের প্রসঙ্গ তুলছেন। আমরা বলছি কেন্দ্রের কাছ থেকে করে নিয়ে আসুক আমরা দিয়ে দেবো। শুনছি টানা সাতদিনে ধরণা চলবে। স্কুলে না পড়িয়ে যদি ধরনায় বসে থাকে তাহলে অনুপস্থিত থাকার জন্য যা-যা আইনি পদক্ষেপ করার তাই-তাই করা হবে।

আরও পড়ুন-জয়েন্ট-এ বাংলা ভাষাকে স্বীকৃতি না দিলে আন্দোলনের হুঁশিয়ারি অভিষেকের

 

Related articles

সিঙ্গুরে টাটাদের ক্ষতিপূরণে স্থগিতাদেশ কলকাতা হাই কোর্টের

সিঙ্গুরে টাটাদের কারখানা (Singur Tata Motors) তৈরির ক্ষতিপূরণে স্থগিত রাখার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (Kolkata High Court)।...

মমতা হারেননি, উত্তর প্রদেশ মডেলে কমিশন-বিজেপি মিলে তৃণমূলকে হারিয়েছে: অখিলেশ

নির্বাচন কমিশন ও বিজেপি মিলে বেইমানি (বিশ্বাসঘাতকতা) করে ভোট করিয়ে বাংলায় তৃণমূলকে হারিয়েছে। বৃহস্পতিবার, কালীঘাটে তৃণমূল সভানেত্রী মমতা...

১৭৭৭টি নামের নিষ্পত্তি! ট্রাইব্যুনাল ছাড়লেন টি এস শিবজ্ঞানম

ভোট যুদ্ধ শেষে কলকাতা হাই কোর্টের (Kolkata High Court) প্রাক্তন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম (T S Sivagnanam)...

আইপিএলের মধ্যেই সতীর্থের প্রয়াণ, শোক প্রকাশ কোহলির

  আইপিএলের মধ্যে বিরাট দুঃসংবাদ। মাত্র ৩৬ বছর বয়সে প্রয়াত বিরাট কোহলির অনূর্ধ্ব ১৯ দলের সতীর্থ অমনপ্রীত সিং গিল।...