Friday, May 8, 2026

কেন্দ্রের আর্থিক বঞ্চনায় ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে অসুবিধায় পড়ছে রাজ্য: মমতা

Date:

Share post:

কেন্দ্রের আর্থিক বঞ্চনার কারণে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে অসুবিধায় পড়ছে রাজ্য সরকার। বৃহস্পতিবার, নবান্নে সব দফতরের কাজের পর্যালোচনায় বৈঠকের পরে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, কেন্দ্রীয় কর আদায়ের হার কমানোয় রাজ্য সরকার ক্ষতির সম্মুখীন হচ্ছে। চলতি আর্থিক বছরের অক্টোবর মাস পর্যন্ত এই খাতে ৬৪০ কোটি টাকা লোকসান হয়েছে। পাশাপাশি, কেন্দ্রের কাছে রাজ্যে ১৭ হাজার কোটি টাকা বকেয়া রয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। এর জেরে ঘূর্ণিঝড় ‘বুলবুল’-এর দাপটে ক্ষতিগ্রস্তদের সাহায্যে অসুবিধা হচ্ছে বলে অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে, কেন্দ্রীয় সরকারের সাহায্যের আশ্বাসে তিনি আস্থা রাখছেন বলে জানিয়েছেন। কেন্দ্রীয় প্রতিনিধিদলকে রাজ্যে পরিদর্শনে আমন্ত্রণ জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

একইসঙ্গে ত্রাণ নিয়ে রাজনীতি না করার জন্য ফের আবেদন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কটাক্ষ করেন, কোনও কোনও রাজনৈতিক দল বিপদের সময় মানুষের পাশে না দাঁড়িয়ে, ভাঙচুরের রাজনীতি করে ফায়দা তোলার চেষ্টা করে।

আরও পড়ুন-“সিঙ্গুর-নন্দীগ্রামে থাকতে চাই”, ফের বিতর্কিত মন্তব্য ধনকড়ের

 

Related articles

লাল থেকে গেরুয়া! ভোল বদল রাইটার্স বিল্ডিংয়ের

রাজ্যে পালাবদলের সঙ্গে সঙ্গে কীভাবে রাজ্যের এক এক ঐতিহ্যবাহী এলাকা বদলে ফেলছে বিজেপির প্রশাসন, তার আরও এক নজির...

মুখ্যসচিব পদে মনোজ আগরওয়াল! স্বল্প মেয়াদে নতুন পদ নিয়ে জল্পনা

রাজ্যে নতুন সরকারের শপথ শনিবার। একদিকে যখন রাজনৈতিক পালাবদল, তখনই প্রশাসনিক ক্ষেত্রেও পালাবদলের সম্ভাবনা রাজ্য জুড়ে। ইতিমধ্যেই ফলতা...

পরলোকে প্রিয় পোষ্য, ‘লাকি’র জন্য বিশেষ পুজো দেবের

প্রিয় পোষ্য আর নেই। সোমবার সারমেয় 'লাকি'র চলে যাওয়ার কথা জানিয়েছিলেন অভিনেতা দেব (Dev)। শুক্রবার তার জন্য বাড়িতে...

শনিবার রবীন্দ্র জয়ন্তী পালন: মমতার বাড়ির চত্বরেই অনুষ্ঠান

বাংলার ক্ষমতায় আসার পরই বিজেপির ক্ষমতা প্রয়োগের রাজনীতি শুরু। বাংলার সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে রাজনীতির আসরে প্রশাসন। তাই অরাজনৈতিক...