Sunday, June 21, 2026

পুরভোট নিয়ে বৈঠকে অভিষেক-ফিরহাদ

Date:

Share post:

আগামী বছরের শুরুতেই দামামা বেজে যাবে কলকাতা-সহ রাজ্যের শতাধিক পুরসভা নির্বাচনের। আর সেই ভোটের প্রস্তুতি এখন থেকেই শুরু করে দিতে চাইছে শাসকদল তৃণমূল। কারণ, পুরসভার নির্বাচন গুলিকে ২০২১-এর বিধানসভার সেমিফাইনালে যাবে ধরে নিচ্ছে সব রাজনৈতিক দল।

তাই আর দেরি নয়, পুরসভা নির্বাচনের প্রস্তুতির প্রাথমিক পর্যায়ে শনিবার হরিশ মুখার্জি রোডের একটি কমিউনিটি হলে কলকাতা পুরসভায় দলের সব কাউন্সিলারকে বৈঠকে ডাকা হয়েছে। মেয়র ফিরহাদ হাকিম এই বৈঠক ডেকেছেন বলে জানা গিয়েছে। উপস্থিত থাকবেন যুব তৃণমূলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

প্রধান প্রতিপক্ষ হিসেবে কলকাতা পুরভোটে এবারই প্রথম বিজেপির মোকাবিলা করতে হবে তৃণমূলকে। সেই রণকৌশল ঠিক করতেই এই বৈঠকে প্রাথমিক আলোচনা হবে। পাশাপাশি, নাগরিকদের কাছে বিভিন্ন পুর-পরিষেবা সাফল্যের সঙ্গে পৌঁছে দিয়ে তার সুফল ভোটবাক্সে টেনে আনার ব্যাপারেও কাউন্সিলারদের পরামর্শ দেওয়া হবে বলে বিশেষজ্ঞদের অভিমত।

Related articles

রেড রোডে যোগ দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, রয়েছেন রাজ্যপাল-মুখ্যমন্ত্রীও

রবিবাসরীয় সকালে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) অনুষ্ঠানে যোগ দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতার আয়োজিত...

সকাল সকাল আজ শহরে কী কী কর্মসূচি প্রধানমন্ত্রীর

দুদিনের সফরে রাজ্যে এসেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে অংশ নিয়েছেন। সরকারি...

আজ ভোর ৪টে থেকে মেট্রো পরিষেবা শহরে

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) এবং NEET-UG পরীক্ষার (NEET UG Exam) জন্য রবিবার ভোর চারটে থেকেই মেট্রো...

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...