Saturday, May 9, 2026

এবার রাজ্যপাল : কেউই যেন লক্ষণরেখা না পেরোয়

Date:

Share post:

রোজ রোজ কোথাও না কোথাও নিয়ম করে বোমা ফাটাচ্ছেন রাজ্যপাল জাগদীপ ধনকড়। এবার লক্ষ্য মুখ্যমন্ত্রী। শনিবার ফের একটি অনুষ্ঠানের শেষে রাজ্যপাল শাসক দলের নেতাদের নিশানা করে বললেন, আমার যা করার তা করব, যা করার নয়, তা করব না। তার মানে কেউ যেন লক্ষণরেখা না পেরোয়। আর এটা সকলের ক্ষেত্রেই প্রযোজ্য। আমি কিছু বললেই এখন তার মধ্যে রাজনৈতিক অর্থ খোঁজা হচ্ছে, যা সত্যিই হতাশার কথা। আমি যা করছি তা সংবিধান মেনেই করছি। সংবিধানের বাইরে কিছুই করছি না। তৃণমূলের তরফে অবশ্য এ বিষয়ে কোন পাল্টা মন্তব্য করা হয়নি কিন্তু ফের যে বিতর্কের আবহাওয়া তৈরি হচ্ছে তা বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুন-পছন্দের বিষয় পড়তে না পেরেই কি নার্সিং ছাত্রীর আত্মহত্যা?

Related articles

১ আসনে ঝুলে তামিলনাড়ুর ভবিষ্যৎ! শনিবার বিজয়ের শপথের সম্ভাবনা ক্ষীণ

তিনি জিতেছেন সংখ্যা গরিষ্ঠ আসন। কিন্তু ম্যাজিক ফিগার ছুঁতে না পারায় এবার দুই বিধায়ক থাকা দলেরও ব্ল্যাকমেইলিংয়ের শিকার...

৩ বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য: সুপ্রিম-নির্দেশে সমাধান

রাজ্যের ক্ষমতার পালাবদলের সঙ্গে যে দ্বিরাচিতা কেন্দ্রের বিজেপি সরকার বাংলার সঙ্গে এত কাল করে এসেছে, তা আরও স্পষ্ট...

IPL: দিল্লির বিরুদ্ধে দাপুটে জয়, প্লে অফের আশা টিকিয়ে রাখল কেকেআর

  আইপিএল (IPL) প্লে অফের আশা জিইয়ে রাখল কেকেআর(KKR)।শুক্রবার রাজধানীতে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয়েছিল নাইট ব্রিগেড । এই ম্যাচে...

লাল থেকে গেরুয়া! ভোল বদল রাইটার্স বিল্ডিংয়ের

রাজ্যে পালাবদলের সঙ্গে সঙ্গে কীভাবে রাজ্যের এক এক ঐতিহ্যবাহী এলাকা বদলে ফেলছে বিজেপির প্রশাসন, তার আরও এক নজির...