Wednesday, March 4, 2026

ফারুখ আবদুল্লাহকে সংসদে চাই, সর্বদলে বিরোধী দাবিতে বেকায়দায় মোদি

Date:

Share post:

কাশ্মীরে ফারুখ আবদুল্লাহকে মুক্তি দিয়ে সংসদের অধিবেশনে যোগ দেওয়ার অনুমতি দিতে হবে। সর্বদল সভায় এভাবেই বিরোধী তোপের মুখে পড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সংসদের শীতকালীন অধিবেশন শুরু কাল, সোমবার। সে নিয়ে আজ, রবিবার দ্বিতীয় দিন বসেছিল সর্বদলীয় সভা। অংশ নিয়েছিল ২৭টি দল। গতকাল স্পিকার ওম বিড়লা ডেকেছিলেন সর্বদল সভা।

বৈঠকের শুরুতেই প্রধানমন্ত্রী জানান, সমস্ত ইস্যু নিয়ে আলোচনা করতে রাজি সংসদে। পাল্টা লোকসভায় কংগ্রেস দলনেতা অধীর চৌধুরী দাবি জানান, অর্থনৈতিক উন্নয়নের হারের হতশ্রী পরিস্থিতি, চাকরিতে ছাঁটাই এবং কৃষকদের দুর্বিষহ অবস্থা নিয়েও আলোচনা করতে হবে। প্রধানমন্ত্রী জানান, যে কোনও বিষয় নিয়ে সরকার আলোচনায় রাজি। আর যথাযথ আলোচনা হলে প্রশাসনও ঘুমিয়ে থাকতে পারে না।

ফারুখ আব্দুল্লাহর দল ন্যাশনাল কনফারেন্সের সাংসদ হাসনাইন মাসুদি বলেন, সাংবিধানিক দাবি মেনেই ফারুখকে সংসদের অধিবেশনে যোগ দেওয়ার অনুমতি দিতে হবে। তবে এ ব্যাপারে প্রধানমন্ত্রীর তরফ থেকে কোনওরকমের ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। মাসুদির সুরে সুর মেলান বিরোধীরা। কংগ্রেস সাংসদ গুলাম নবি আজাদের প্রশ্ন, কোনও কারণ ছাড়াই বেআইনিভাবে একজন সাংসদকে কিভাবে আটকে রাখা যায়? প্রসঙ্গত, ফারুখকে পাবলিক সেফটি অ্যাক্টে আটক করা হয়েছে। যে আইনটি ফারুখের বাবা প্রাক্তন মুখ্যমন্ত্রী শেখ আবদুল্লাহ প্রণয়ন করেছিলেন ১৯৭৮ সালে। এদিনের বৈঠকে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সংসদীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী। ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন সহ অন্য দলের নেতারাও।

আরও পড়ুন-রসগোল্লার পর GI তকমা দার্জিলিংয়ের সবুজ ও সাদা চা-এর

 

spot_img

Related articles

নিশ্ছিদ্র নিরাপত্তায় শান্ত শহর: দোল উৎসবে অপ্রীতিকর ঘটনা রুখে দিল কলকাতা পুলিশ

কলকাতায় এবারের দোল উৎসব কাটল মোটের ওপর শান্তিপূর্ণভাবেই। পুলিশের কড়া নজরদারির ফলে শহরে বড় কোনো দুর্ঘটনার খবর মেলেনি।...

শোলে-র পঞ্চাশে বিশেষ ক্যালেন্ডার প্রকাশ, জয়-বীরু হলেন সিধু-পটা

১৯৭৫ সালের কালজয়ী ছবি রমেশ সিপ্পির 'শোলে' ভারতীয় বিনোদন জগতে ইতিহাস তৈরি করেছে। সেলিম-জাভেদ জুটির অনবদ্য চিত্রনাট্য ৫০...

কোহলিদের ডেরায় আইপিএলের বোধন! কবে থেকে শুরু হচ্ছে নাইটদের শিবির?

পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের জন্য আইপিএলের(IPL) সূচি ঘোষণা করেনি বিসিসিআই(BCCI)। তবে পরিকল্পনা তৈরি রাখছে বোর্ড। সব কিছু ঠিক...

ফাল্গুনের আকাশে বিরল মহাজাগতিক দৃশ্য,  মায়াবী রক্তিম চাঁদের সাক্ষী থাকল কলকাতা

ফাল্গুনের শেষ বেলায় মঙ্গলবার মহাজাগতিক দৃশ্যের সাক্ষী থাকল শহর কলকাতা। মঙ্গলবার সন্ধে নামার মুখেই শহরের পূর্ব আকাশ রাঙিয়ে...