Tuesday, May 12, 2026

শ্রমিক অসন্তোষে নফরচাঁদ জুটমিলে বন্ধ উৎপাদন

Date:

Share post:

শ্রমিক অসন্তোষের জেরে উৎপাদন বন্ধ হয়ে গেল কাঁকিনাড়ার নফরচাঁদ জুটমিল। কর্মহীন ২৫০০ হাজার শ্রমিক। অক্টোবর মাসের ১২ তারিখে বন্ধ হওয়ার পরে ২৭ তারিখ ফের সেটি খোলে। কিন্তু ২১ দিনের মাথায় আবার বন্ধ হয়ে গেল জুটমনিলটি। শ্রমিকদের অভিযোগ, অতিরিক্ত কাজ চাপিয়ে দেওয়া হচ্ছে তাঁদের উপর। অভিযোগ, কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে গেলে, রোষের মুখে পড়তে হচ্ছে শ্রমিকদের। সোমবার, সকালে প্রথমে স্পিনিং ডিপার্টমেন্টের কর্মীরা কাজ বন্ধ করে দেন। এরপর সমস্ত ডিপার্টমেন্টেই কাজ বন্ধ হয়ে যায়। শ্রমিকরা মিলের গেটে তাঁদের দাবির নোটিশ লাগিয়ে দেন। দাবি না মেটা পর্যন্ত কর্মবিরতি চলবে বলে জানিয়েছেন তাঁরা। এই বিষয়ে কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরও পড়ূন – জলে ডুবছে যুবক, পাড়ে দাঁড়িয়ে ভিডিও করছেন বন্ধুরা!

Related articles

তিলজলার অগ্নিকাণ্ডের তদন্তে উচ্চপর্যায়ের কমিটি গঠন রাজ্যের

তিলজলার (Tiljala Fire Incident) চামড়ার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় কড়া পদক্ষেপ রাজ্য সরকারের। ঘটনার প্রকৃত কারণ জানতে চার...

STF-র জালে মাওবাদী নেত্রী শ্রদ্ধা, একই দিনে আত্মসমর্পণ মাওনেতারও: সহযোদ্ধাদের মূলস্রোতে ফেরার আহ্বান

কলকাতা পুলিশের জালে মাওবাদী নেত্রী শ্রদ্ধা বিশ্বাস (Shradha Biswas) ওরফে বেলা। বছর ষাটের ওই মাওবাদী নেত্রীর (Maoist Leader)...

শিল্প নিয়ে সৌরভকে কটাক্ষ শমীকের, বণিক সভার মঞ্চেই শিল্পপতিদের দিলেন বার্তা

২০২৩ সালে স্পেন সফরে গিয়ে বাংলায় ইস্পাত কারখানা করার ঘোষণা করেছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। এক সপ্তাহ...

মুখ্যমন্ত্রী পদে শপথ হিমন্ত বিশ্বশর্মার: মন্ত্রিত্ব জোট বিধায়কদের

বিধানসভা নির্বাচনে ৩৮ শতাংশ ভোট নিয়ে ফের একবার অসমের ক্ষমতায় এনডিএ জোটের সরকার। ফের একবার মুখ্যমন্ত্রীর পদে হিমন্ত...