Tuesday, May 12, 2026

আম্পায়ারের সিদ্ধান্তে অখুশি ক্রিকেটারের ড্রেসিংরুমে মৃত্যু

Date:

Share post:

কী হয়েছিল? করছিলেন ব্যাট। আম্পায়ারের সিদ্ধান্ত হলেন আউট। কিন্তু সিদ্ধান্তে তাঁকে মোটেই খুশি করতে পারেনি। নিঃশব্দে ফিরেছিলেন ড্রেসিংরুমে। ফিরেই সাজঘরে মৃত্যু।

অবিশ্বাস্য ঘটনাটি ঘটেছে রবিবার। হায়দরাবাদে। মৃত ক্রিকেটারের নাম বীরেন্দ্র নায়েক, বয়স ৪১। রবিবার মারাডপল্লি স্পোর্টিং ক্লাবের স্থানীয় ওয়ান ডে লিগে মাঠে নেমেছিলেন বীরেন্দ্র। দারুন একটি ৬৬ রানের ইনিংস খেলেন। কিন্তু দুর্দান্ত ব্যাট করার সময়েই আম্পায়ারের ভুল সিদ্ধান্তে তাঁকে ফিরতে হয়। মোটেই খুশি করতে পারেনি বীরেন্দ্রকে। ড্রেসিংরুমে ফিরেই হৃদরোগে আক্রান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। সেকেন্দ্রাবাদ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাঁর মৃত্যু হয়।

বীরেন্দ্রর নাকি হৃদযন্ত্রে সমস্যা ছিল। নিয়মিত ওষুধ খেতেন। এদিন আউট হওয়ার পর এতটাই শকড হন যে হৃদরোগে আক্রান্ত হন বলে চিকিৎসকরা বলছেন।

এমন ঘটনা ক্রিকেটে বিরল। ক্রিকেট ইতিহাসে বীরেন্দ্রকে এক মর্মান্তিক কারণে চিরদিন মানুষ মনে রাখবে।

Related articles

৩১ কেন্দ্রে হারের ব্যবধান ছাপিয়ে নাম বাদ কয়েক লক্ষ! সুপ্রিম কোর্টে SIR-চক্রান্তের পর্দাফাঁস তৃণমূলের

বাংলার ক্ষমতা দখল করতে কি প্রয়োগ করা হয়েছিল কোনও অদৃশ্য নীল নকশা? কুরুক্ষেত্রের যুদ্ধে অভিমন্যুকে যেভাবে সপ্তরথী মিলে...

ISL: শীর্ষস্থান অধরাই বাগানের, ডার্বিতেই লিগের ভাগ্য নির্ধারণ!

আইএসএলের(ISL) ম্যাচে ইন্টার কাশীর বিরুদ্ধে ড্র মোহনবাগানের(Mohun bagan)। ম্যাচের ফল ০-০। লিগের ভাগ্য নির্ধারণ করে দেবে আগামী রবিবারের...

বেআইনি নির্মাণকারীর সম্পত্তি বাজেয়াপ্ত করে ক্ষতিপূরণ: তিলজলা ঘুরে জানালেন মন্ত্রী

বেআইনি নির্মাণ নিয়ে প্রথম থেকেই যে রাজ্যের নব নিযুক্ত বিজেপি সরকার কাজ করবে, তা প্রথম দিন দফতরে বসেই...

সাংসদ – পরাজিত প্রার্থীদের নিয়ে কালীঘাটে জরুরি বৈঠকে তৃণমূল নেত্রী

এবার ২০২৬-এর বিধানসভা নির্বাচনে লড়াই করা প্রার্থীদের নিয়ে বৈঠক ডাকলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একই সঙ্গে দলের...