Friday, April 24, 2026

মুখ্যমন্ত্রীর কনভয় আটকে পাট্টার দাবি, সমাধানের আশ্বাস মমতার

Date:

Share post:

কোচবিহার সফর সেরে গঙ্গারামপুরে যাওয়ার পথে পাট্টার দাবিতে মুখ্যমন্ত্রীর কনভয় আটকালেন স্থানীয়রা। সুনতি রোডে মুখ্যমন্ত্রীর কনভয়কে আটকে দেন কুড়ি নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। স্থানীয়দের দাবি, ১৯৭৪-৭৫ সাল থেকে ওই এলাকায় বসবাস করছে ৫৯টি পরিবার। কিন্তু তাদের কোনও মালিকাধীন জায়গা নেই। এর আগে একাধিকবার দাবি জানিয়েও কোনও লাভ হয়নি বলে অভিযোগ। সেই কারণে, মঙ্গলবার, মুখ্যমন্ত্রীর কনভয় হেলিপ্যাডের দিকে যাওয়ার পথে আটকে দেন বাসিন্দারা। মুখ্যমন্ত্রী গাড়ি দাঁড় করিয়ে তাঁদের সঙ্গে কথা বলেন। তাঁদের পাট্টা করে দেওয়ার আশ্বাস দেন। বাসিন্দাদের তরফে, একটি চিঠি মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়েছে।

Related articles

ভোটদানে রেকর্ড কোচবিহারের, ৯৭ শতাংশ পার করে শিরোনামে শীতলকুচি 

দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় নজিরবিহীন রেকর্ড গড়ল কোচবিহার। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রথম দফায় এই জেলায় ভোটদানের হার পৌঁছেছে...

নন্দীগ্রামে জিতবে তৃণমূল: ডায়মন্ড হারবারে নির্বাচনী প্রচার থেকে ঘোষণা অভিষেকের

প্রথম দফার নির্বাচন শেষে কার্যত খুঁজে পাওয়া যাচ্ছিল না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। সকাল থেকে বুথে এজেন্ট বসাতে...

‘৪ মে বিজেপির বিসর্জন, বাংলায় জিতেই গিয়েছে তৃণমূল’, হুঙ্কার মমতার

গতবার বিজেপির যা আসন ছিল, এবার তার অর্ধেকও পাবে না! আমাদের যে মাইনাস জায়গাগুলো ছিল, বৃহস্পতিবার প্রথম দফাতেই...

বদল নয় গণতন্ত্রে বদলা চাই! ভবানীপুরের সভা থেকে বিজেপিকে কড়া আক্রমণ মমতার

প্রথম দফার ভোট মিটতেই বিজেপির ওপর আক্রমণের সুর চড়ালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবারের ভবানীপুরের জনসভা থেকে তাঁর...