Monday, April 20, 2026

কঙ্কালসার ডিভাইডার, নিয়ম ভেঙেই ছুটছে গাড়ি

Date:

Share post:

রাস্তায় বসানো রয়েছে ডিভাইডার। সেটা তো শুধুই নাম মাত্র। আর কিছুই নয়। হতে পারে শুধু লোক দেখানো ডিভাইডার। ডিভাইডার গুলি দুমড়ে মুচড়ে একসার। তাও বসানো রয়েছে। একটার গায়ে একটা হেলে পড়েছে। কোনোটার আবার কোনও খোঁজ নেই। তার ওপর দিয়ে অবিরাম ছুটছে গাড়ি। নিয়ম ভেঙে। এ ছবি চোখে পড়বে শহরের সর্বত্র। এই লেন ভাঙার বিষয়টি ক্রমশ ভয়াবহ আকার ধারণ করছে শহরে। চালকদের বেপরোয়া মনোভাবে বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। লেন মানতে বাধ্য করতেই শহরের রাস্তায় সারি দিয়ে বসানো হয় এই স্প্রিং পোস্ট। তবে সেসব না মেনে কার্যত তার ওপর দিয়েই নিয়ম ভেঙে চলে যায় গাড়ি। হয়ত নিয়ম ভাঙাই তাঁদের নিয়মের মধ্যে পড়ে। চাকার নীচে পড়ে কঙ্কালসার ডিভাইডার গুলি অবহেলাতেই থাকে। এ প্রসঙ্গে কলকাতা পুলিশের ডিসি ট্রাফিক সন্তোষ পাণ্ডে বলেন, “যেগুলি ভেঙে গিয়েছে, সেগুলি আবার লাগানো হবে। লেন ঠিক রাখতে হবে।”

কিছু ট্রাফিক পুলিশ জানিয়েছেন, ‘লেন না মেনে গাড়ি চালানোর অভ্যাস বাস চালকদের বেশি। বেশ কিছু দুর্ঘটনার মূলে হল পথে লেন না মেনে গাড়ি চালানো।’ অন্যদিকে আরও এক পুলিশ কর্তার কথায় জানা গিয়েছে, ‘এই অভ্যাস গাড়ি চালকদের ক্ষেত্রে নতুন কিছু নয়। কড়া তো হতেই হবে। সেই সঙ্গে জোড় দিতে হবে সচেতনতায়।’

আরও পড়ুন-করিমপুর উপনির্বাচনে তৃণমূলের হাতিয়ার NRC, বঞ্চনার তালিকা তুলে ধরছে আত্মবিশ্বাসী বিজেপি

Related articles

ইভিএম লুট করার ছক! কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে সতর্ক করলেন মমতা

গোটা রাজ্যে নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনে বাংলায় জম্মু ও কাশ্মীরের মতো পরিস্থিতি দেখানোর প্রয়াস কেন্দ্রের বিজেপির সরকারের। নির্বাচন...

জলাধার ফেটে বিপত্তি জামুড়িয়ায়, ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত ২

জামুড়িয়ার ইস্ট কেন্দা ভুঁইয়াপাড়ায় এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই যুবক। গুরুতর আহত হয়েছে এক শিশু। ইস্টার্ন কোলফিল্ডস...

নির্বাচনী প্রচার থেকে ফের বাংলার মনীষীদের অপমান! যোগীর বিরুদ্ধে সরব তৃণমূল-সপা

বাংলার মনীষীদের অপমান করাই যেন বিজেপির বহিরাগত নেতাদের প্রথা, আর এই প্রথা দিয়েই বাংলা-প্রেম দেখাতে মরিয়া বিজেপি! বারবার...

কলকাতা ফুটবল লিগে তমলুকের দল! জর্জ টেলিগ্রাফের নয়া উদ্যোগ

আসন্ন কলকাতা লিগের আগে তমলুক খেলা ঘরের সঙ্গে গাঁটছড়া বাঁধলো জর্জ টেলিগ্রাফ(George telegraph)। সোমবার কলকাতা ক্রীড়া সাংবাদিক একটি...