Friday, June 26, 2026

গোলাপি বিপ্লবে শামির পরিকল্পনা কী, তা জেনে নিন

Date:

Share post:

বাংলার পেসার মহম্মদ শামি নিজের বোলিং জাদু দেখিয়েছেন ইন্দোরে। এবার ঘরের মাঠে চেনা দর্শকদের সামনে ঐতিহাসিক দিন-রাতের টেস্টে গোলাপি বিপ্লব ঘটানোর পালা। সেই যুদ্ধের জন্য তৈরিও বিরাট বাহিনী। তবে তা নিয়ে  মহম্মদ শামির পরিকল্পনা কী? এই প্রশ্নের উত্তরও দিয়েছেন বাংলার এই ফাস্ট বোলার। বলের লেন্থকে বদলে বিপক্ষকে কুপোকাত করে দেওয়ার অপেক্ষায় রয়েছেন তিনি।

ইন্দোরে দুর্দান্ত ফর্মে থেকে বিপক্ষের ব্যাটিং লাইনআপ ছারখার করে দিয়েছেন শামি। প্রথম ইনিংসে ২৭ রানের পরিবর্তে তিনটি উইকেট নেন। বছরের অন্যতম সফল এই ভারতীয় বোলার আগামী ২২ নভেম্বর থেকে শুরু হওয়া দিন-রাতের টেস্টের জন্য নিজের খেলাটাই খেলতে চান। শামির কথায়, ‘বোলারদের উইকেটের ওপর নজর থাকে। পিচের ওপর নির্ভর করছে সব বিষয়টি। যখনই বিপক্ষের ব্যাটসম্যানরা অস্বচ্ছন্দ হবে তখনই আঘাত হানব।’

মঙ্গলবার শহরে পা রেখেছেন বিরাট কোহলি এবং অজিঙ্কা রাহানে। দলের বাকি সদস্যরাও ঐদিন শহরে পৌঁছে যান।

আরও পড়ুন-গোলাপি বলে টেস্ট খেলার স্বপ্নে বিভোর রাহানে

Related articles

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...