Tuesday, May 19, 2026

ঐতিহাসিক পিঙ্ক টেস্ট খেলা হচ্ছে না বাংলাদেশের সাইফের

Date:

Share post:

গোলাপি টেস্টের আগেই বাংলাদেশ টেস্ট দল থেকে ছিটকে গেলেন ওপেনার সাইফ হাসান। এদিন ইডেনে প্র্যাকটিসের সময় দেখা যায় তাঁর আঙুলে চোট রয়েছে। ইডেন টেস্টেই তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়ার কথা ছিল। আগের টেস্টে রিজার্ভে ছিলেন হাসান। বাংলাদেশের দুই ওপেনার সাদমান ও ইমরুল প্রথম টেস্টে ব্যর্থ হওয়ার পর সাইফকে খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু দুর্ভাগ্য তাঁকে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের সুযোগ দিল না। ইন্দোর টেস্টে বিকল্প হিসেবে ফিল্ডিং করতে নেমেছিলেন সাইফ। চেতেশ্বর পূজারার ক্যাচ ধরতে গিয়ে ডান হাতের আঙুলে চোট পান। তারপর বিশ্রামে ছিলেন। অনুশীলন করেননি। কিন্তু কলকাতায় আসার পর দেখা যায় এখনও চোট সারেনি। তাই ঐতিহাসিক টেস্ট খেলা হচ্ছে না সাইফের। তাঁর বিকল্প কে হবেন? বাংলাদেশে এখনও সিদ্ধান্ত নেয়নি।

আরও পড়ুন-গোলাপি বিপ্লবে শামির পরিকল্পনা কী, তা জেনে নিন

 

Related articles

সরকারি খরচে রাশ টানতে কড়া নবান্ন, দফতরগুলিকে একগুচ্ছ নির্দেশিকা মুখ্যসচিবের

রাজ্যের সমস্ত সরকারি দফতরে খরচে লাগাম টানতে এবার কড়া নির্দেশিকা জারি করল নবান্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে জারি...

অভিষেকের বাড়িতে পুরসভার নোটিশ, বিল্ডিং প্ল্যান চেয়ে পাঠাল পুর কর্তৃপক্ষ

এবার কলকাতা পুরসভার স্ক্যানারে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডে তাঁর দুটি বাড়ির নির্মাণ...

আরজি কর কাণ্ড: সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপের অনুমতি দিল রাজ্য

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ (স্যাংশন অব প্রসিকিউশন) করার অনুমতি...

ভবানীপুরের প্রতিটি ওয়ার্ডে খুলবে বিধায়কের অফিস, তবে ৭৭ নম্বরে ব্যতিক্রমী সিদ্ধান্ত শুভেন্দুর

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি কলকাতার ঐতিহ্যবাহী ভবানীপুর কেন্দ্রেও জয়লাভ করেছেন শুভেন্দু অধিকারী। এই অভাবনীয় সাফল্যের পর...