Saturday, May 9, 2026

নামতা বলতে না পারায় এ কী শাস্তি দিলেন শিক্ষক!

Date:

Share post:

নামতা বলতে পারেনি ক্ষুদে পড়ুয়ারা। তার জন্য মধ্যযুগীয় শাস্তির বিধান দিলেন শিক্ষক। প্রথম, দ্বিতীয়, তৃতীয় শ্রেণীর 3 ছাত্রছাত্রীকে নামতা মুখস্থ করে না যাওয়ায়, স্কুলের মেঝে জিভ দিয়ে চাটালেন শিক্ষক। বসিরহাটের বিশপুর পূর্বপল্লি প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা।

ঘটনার জেরে অসুস্থ হয় স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন ছাত্রছাত্রীরা। এই শাস্তির প্রতিবাদে প্রবল বিক্ষোভ ছড়ায় স্কুলে।
মেঝে জিভ দিয়ে চাটানোর পাশাপাশি সৌমিত্র রায় নামে ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, দীর্ঘদিন ধরেই পড়ুয়াদের উপর শারীরিক ও মানসিক অত্যাচার চালাচ্ছেন তিনি। এর প্রতিবাদে সোমবার, অভিভাবকরা সৌমিত্র রায়ের বরখাস্তের দাবিতে বিক্ষোভ দেখান। ঘটনায় প্রধানশিক্ষক শুভঙ্কর ঘোষ ক্ষমা চান এবং যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

Related articles

প্রাণের কবিকে মনোজ্ঞ অর্ঘ্য: কালীঘাটে রবীন্দ্রজয়ন্তী পালনে তৃণমূলনেত্রী

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মদিবসে তাঁকে শ্রদ্ধা জানালেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার তাঁর কালীঘাটের বাড়ির সামনেই উদযাপিত...

অভয়া-কাণ্ডের ফাইল আবার খুলতে হবে: পুত্রের কাছে দাবি মুখ্যমন্ত্রীর মা গায়ত্রী অধিকারীর

ছেলে রাজ্যের মুখ্যমন্ত্রী। তাঁর কাছে কী চান শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) মা গায়ত্রী অধিকারী (Gayetri Adhikari)? শনিবার, শুভেন্দুর...

দলবিরোধী মন্তব্যের জের! ৬ বছরের জন্য তিন মুখপাত্রকে সাসপেন্ড তৃণমূলের 

টানা দলবিরোধী মন্তব্যের জেরে শেষ পর্যন্ত চরম সিদ্ধান্ত নিল তৃণমূল শিবিরের শৃঙ্খলারক্ষাকারী কমিটি। বিধানসভা ভোটের ফলাফল ঘোষণার পর...

অবশেষে ম্যাজিক নম্বর ছোঁয়া: তামিলনাড়ুতে সরকার গড়ার পথে বিজয়

শুক্রবারের সব জল্পনার অবসান ঘটিয়ে একে একে সব সম্ভাব্য দলের সমর্থন পেলেন টিভিকে প্রধান থালাপতি বিজয়। শনিবার নতুন...