Saturday, June 20, 2026

3-0 কেন ? বঙ্গ- বিজেপির কৈফিয়ত তলব করলেন ক্ষুব্ধ অমিত শাহ

Date:

Share post:

উপনির্বাচনে তিন কেন্দ্রেই পরাজয়ের পিছনে শুধুই NRC, না অভ্যন্তরীণ কোনও কারণ বা নেতৃত্বের ব্যর্থতা আছে ?

রাজ্য বিজেপি নেতাদের কাছে রিপোর্ট চাইলেন দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।
মে মাসের লোকসভা ভোটে কালিয়াগঞ্জ এবং খড়গপুর সদরে অনেকটাই এগিয়ে ছিল বিজেপি। কিন্তু শুধু NRC -র জন্য মাস ছয়েকের মধ্যেই এভাবে তলিয়ে যাওয়া মানতে রাজি নন শাহ৷ গেরুয়া ভোট ব্যাঙ্ক কোন রহস্যে এভাবে লুঠ হলো এবং তা রাজ্য নেতারা বুঝতে পারলেন না কেন, সে প্রশ্নেরই উত্তর চেয়েছেন শাহ৷

একইসঙ্গে যে রাজ্য নেতারা ভোটের পর তাঁকে ভুল তথ্য দিয়ে তিন আসনেই নিশ্চিত জয় বুঝিয়েছিলো, তাদেরও সতর্ক করা হয়েছে৷

এদিকে, জানা গিয়েছে, আগামী 7 ডিসেম্বর কলকাতায় আসতে পারেন অমিত শাহ। সে দিন তিনি রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠকও করতে পারেন। তার আগেই অবশ্য দিল্লিতে রিপোর্ট পাঠাতে হবে রাজ্য নেতাদের৷

রাজ্য নেতৃত্বের প্রতি দলের শীর্ষ নেতাদের মনোভাব যে আর স্বাভাবিক নেই, তা বুঝতে পেরেই বঙ্গ- নেতারা বলতে শুরু করেছেন, NRC -র পক্ষে বিজেপির প্রচারকে ভালো ভাবে নেননি ভোটাররা। সেটাই প্রতিফলিত হয়েছে ভোটের ফলে৷ পাশাপাশি রাজ্য বিজেপি বলছে, উপনির্বাচনে কারচুপি করেছে রাজ্য প্রশাসন। তৃণমূলকে জেতাতে EVM-এ কারচুপি করা হতে পারে বলে ইতিমধ্যেই অভিযোগ করেছেন রাহুল সিনহা। এই বক্তব্যও ভালো চোখে দেখছে না দিল্লি৷
মোটের উপর, রাজ্য নেতাদের অযোগ্যতা, সাংগঠনিক ব্যর্থতা এবং দিল্লিকে ভুল বোঝানো নিয়ে ক্ষুব্ধ জাতীয় সভাপতি৷ বঙ্গ-নেতাদের জবাবের উপরই নির্ভর করছে দলের একাধিক নেতার ভবিষ্যত৷

Related articles

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...

কালীঘাটের জাতীয় কর্মসমিতির বৈঠকে জোড়া সিদ্ধান্ত, তৈরি হল তৃণমূলের নয়া শৃঙ্খলা রক্ষা কমিটি

শনিবার অনুষ্ঠিত হল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে দলের জাতীয় কর্মসমিতির গুরুত্বপূর্ণ বৈঠক। এদিনের বৈঠক থেকে মূলত দুটি...

রাম মন্দিরে চুরি গেল দানের ৬০ কেজি রুপোর বার! তদন্তে সিট

রাম মন্দিরে দানের টাকা ও গয়না চুরির ঘটনায় শোরগোল পড়েছে দেশজুড়ে। এবার সেই ঘটনার তদন্তে নেমে এক বিস্ফোরক...

ইচ্ছে করে গোপন রাখা হয় শ্যামাপ্রসাদের ইতিহাস! নিশানায় বিরোধীরা, বাংলার হৃত গৌরব ফেরানোর বার্তা মোদির

১৯৪৬ সালে পশ্চিমবঙ্গকে ভারত থেকে আলাদা করে দেওয়ার ষড়য্ন্ত্র রুখে দিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। কিন্তু প্রায় কেউই সেই ইতিহাসের...