Tuesday, May 19, 2026

তিহার থেকে মুক্তি পাওয়ার ১২ ঘণ্টার মধ্যেই সংসদে হাজির পি চিদম্বরম

Date:

Share post:

তিহার জেল থেকে মুক্তি পাওয়ার পর ১২ ঘণ্টাও পার হয়নি৷, সংসদে নিজের বক্তব্য রাখতে হাজির হয়ে গেলেন কংগ্রেসের বর্ষীয়ান নেতা পি চিদম্বরম। আর্থিক তছরুপের অভিযোগে
৩ মাসেরও বেশি সময় জেলে বন্দি ছিলেন তিনি। বৃহস্পতিবার সকালেই সংসদে নিজের বক্তব্য রাখতে হাজির হয়েছেন কংগ্রেসের নেতা।সকালে চিদম্বরম সাংবাদিকদের বলেছেন, “আমি খুশি সুপ্রিম কোর্ট জামিন মঞ্জুর করায়৷ আমি ১০৬ দিন পর স্বাধীনভাবে শ্বাস নিতে পারছি।”
রাজ্যসভায় কংগ্রেসের সদস্য পি চিদম্বরম আজ, বৃহস্পতিবার বেলা সাড়ে বারোটা নাগাদ একটি সাংবাদিক সম্মেলন করবেন বলে সূত্রের খবর।
বুধবার রাতে জেল থেকে বেরিয়ে আসার পরই কংগ্রেসের এই নেতা দলীয় সভাপতি সোনিয়া গান্ধীর সঙ্গে তার বাসভবনেই দেখা করেন।

Related articles

ক্রীড়া ক্ষেত্রে পরিকাঠামোর উন্নতিতে জোর নিশীথের, বাড়ল আর্থিক পুরস্কারের অঙ্কও

বিগত ১৫ বছরে খেলাধূলায় পিছিয়ে পড়া বাংলাকে চাগিয়ে তুলতে আসরে নতুন ক্রীড়া দফতর। খেলোয়াড়দের উৎসাহিত করতে একাধিক নতুন...

সংরক্ষণে কাটছাঁট: প্রকাশিত রাজ্যের নতুন ওবিসি তালিকা

কলকাতা হাই কোর্ট পর্যন্ত বারবার পূর্বতন রাজ্য সরকার ও বর্তমান শাসক দল লড়াই চালিয়েছিল ওবিসি সংরক্ষণের স্বচ্ছ তালিকা...

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের আধিকারিকের রহস্যমৃত্যু

বাংলাদেশে ভারতীয় হাইকমিশনের এক আধিকারিকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য। মঙ্গলবার চট্টগ্রামের খুলশি এলাকায় ভারতের সহকারী হাইকমিশনের অফিস থেকে ওই...

ইংল্যান্ডের মাটিতে নয়া ইতিহাস! লন্ডনে ভারতীয় বংশোদ্ভূত তুষার হলেন সর্বকনিষ্ঠ মেয়র

ইংল্যান্ডের মাটিতে ইতিহাস গড়লেন ভারতীয় বংশোদ্ভূত তুষার কুমার । লন্ডনের এলস্ট্রি এবং বোরহামউড টাউন কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন...