Monday, May 18, 2026

বুলবুল বিপর্যয়ের ক্ষতিপূরণ আনতে গিয়ে ৭ ঘন্টা লাইনে দাঁড়িয়ে মৃত্যু বৃদ্ধ কৃষকের

Date:

Share post:

মাসখানেক আগে ঘূর্ণি ঝড় ‘বুলবুল’-এর তাণ্ডবে নষ্ট হয়ে গিয়েছে জমির ফসল। আশা ছিল সরকারি ক্ষতিপূরণ পেলে যদি কিছুটা সুরাহা হয়। কিন্তু সেই ক্ষতিপূরণ আনতে গিয়ে প্রাণটাই চলে গেল বৃদ্ধ কৃষকের। সোমবার দক্ষিণ ২৪ পরগণা জয়নগর একের বিডিও অফিসের বাইরে লাইনে দাঁড়িয়েছিলেন গণেশ নাইয়া। পরিবার সূত্রে খবর, সকাল আটটা থেকে লাইন দিয়েছিলেন গণেশ নাইয়া। ৭ ঘণ্টা পর রোদের মধ্যে দাড়িয়ে থাকতে হয় তাঁকে। সেখানেই অসুস্থ হয়ে পড়েন তিনি। তারপর আর কাউন্টার পর্যন্ত পৌঁছাতে পারেননি ৬২ বছরের বৃদ্ধ। জয়নগরের শ্রীপুর পঞ্চায়েত এলাকার বাসিন্দা ছিলেন গণেশ নাইয়া। বৃদ্ধের এই ভাবে মারা যাওয়াতে শোকাহত গোটা পরিবার। এরসর বুলবুলের ক্ষতিপূরণ হয়তো মিলবে কিন্তু স্বজনহারানোর ক্ষতি কি কোনদিনও পূরণ হবে?

Related articles

শ্লীলতাহানির অভিযোগে বিদ্ধ দেবালয়! আইনি নোটিশের পর এবার এফআইআরের হুঁশিয়ারি অঙ্কিতার

টলিপাড়ায় এবার পরিচালক বনাম অভিনেত্রীর আইনি লড়াই। পরিচালক দেবালয় ভট্টাচার্যের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনে সরাসরি আইনি পথে হাঁটলেন...

সন্ত্রাসের রাজনীতির কাছে মাথা নত করবে না তৃণমূল, মেদিনীপুর ও বর্ধমান ঘুরে বার্তা ফ্যাক্ট ফাইন্ডিং টিমের

বিজেপি সন্ত্রাসের রাজনীতি কায়েম করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলায়। জোর করে ভোটে জেতার পর জেলায় জেলায় ভাঙচুর-অত্যাচার চালিয়ে...

FIR খারিজের আবেদন জানিয়ে হাই কোর্টের দ্বারস্থ অভিষেক

ভোট প্রচারে উসকানিমূলক মন্তব্য করার অভিযোগে বিধাননগর পুলিশের সাইবার ক্রাইম শাখায় হওয়া এফআইআরের খারিজের আবেদন জানিয়ে কলকাতা হাই...

দেবজ্যোতি মিশ্রের ‘আলোপাখির গান’, চাঁদের হাট জিডি বিড়লা সভাঘরে

সুরের কোনো সীমানা হয় না। দেশকাল ও ভাষার গণ্ডি পেরিয়ে সুরই মানুষকে এক সুতোয় বেঁধে রাখে। বাংলা তথা...