Monday, May 18, 2026

সংসদে পেশ করার আগেই ব্যক্তিগত তথ্য সুরক্ষা বিলের গোপনীয়তা বাড়াচ্ছে কেন্দ্র

Date:

Share post:

সংসদে পেশ করার আগেই ব্যক্তিগত তথ্য সুরক্ষা বিলের গোপনীয়তা বাড়াচ্ছে কেন্দ্র । কেন্দ্রীয় মন্ত্রিসভা বুধবারই ব্যক্তিগত তথ্য সুরক্ষা বিলকে অনুমোদনও দেয়। এরপরই এই সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার ।
সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বিএন শ্রীকৃষ্ণের নেতৃত্বে এক বিশেষজ্ঞ কমিটি প্রস্তাবিত খসড়া আইনটি তৈরি করেছেন ।এরপরই সেটি পর্যালোচনার জন্য আন্তঃ মন্ত্রণালয়ে পেশ করা হয়। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর জানিয়েছেন, এই বিলটি খুব শীঘ্রই সংসদে নিয়ে আসা হবে। এর ফলে সোশ্যাল মিডিয়ায় বেনামে অ্যাকাউন্ট খুলে সহজে ছাড় পাবেন না ব্যবহারকারীরা। এমনকি সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট যাচাই করার পদ্ধতি খুব তাড়াতাড়ি শুরু করা হবে বলে জানা গিয়েছে ।
এই বিলে স্পষ্ট করে বলা হয়েছে, কোনও সংস্থা নিয়ম ভাঙলে মোটা অঙ্কের জরিমানা দিতে হবে। সেই সংস্থা কাছ থেকে ১৫ কোটি টাকা অথবা ৪ শতাংশ গ্লোবাল টার্নওভার থেকে নিয়ে নেওয়া হবে।
এরই পাশাপাশি হোয়াটসঅ্যাপের তথ্য আরও সুরক্ষিত করতে প্রতিনিয়ত পর্যালোচনা করা শুরু হয়েছে। এই বিল পাশ হয়ে গেলে দেশবাসীর গোপন তথ্য আরও সুরক্ষিত থাকবে বলে আশ্বস্ত করেছেন কেন্দ্রীয় মন্ত্রী রবি শঙ্কর প্রসাদ।

Related articles

IPL: ঘরের মাঠে ধোনির শেষ ম্যাচ! মাহির অবসর নিয়ে জল্পনা তুঙ্গে

চলতি আইপিএলে(IPL) চেন্নাই সুপার কিংস (CSK) ঘরের মাঠ চিপকে শেষ ম্য়াচ খেলতে নামছে। এই ম্যাচের আগে ধোনির (MS...

বেপাত্তা বিধায়ক দিলীপ মণ্ডল! পুলিশের জালে পুত্র

বিধায়ক দিলীপ মণ্ডলের (MLA Dilip Mandal) বাড়িতে ১৫ মে হানা দিয়েছিল পুলিশ। অভিযোগ, সেখান থেকে ফিল্মি কায়দায় বাড়ির...

লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপরদের সরাসরি অন্নপূর্ণা প্রকল্প, ১ জুন থেকে সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াত: মন্ত্রিসভা সিদ্ধান্ত

অন্যতম যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি সরকার, দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকেই (Cabinet Meeting) সেই ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্প নিয়ে...

পার্ক সার্কাসের ঘটনায় গ্রেফতার ৩৮, হাতে মাস্টারমাইন্ডও

পার্ক সার্কাস( Park Circus) এলাকায় উত্তেজনার পর সোমবার থেকে সেখানে নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। নতুন করে কোনও অপ্রীতিকর...