Saturday, May 9, 2026

নৃশংস! শহরের বুকে গলা কেটে বৃদ্ধাকে খুন

Date:

Share post:

ফের খুন। মহানগরে খুনের ঘটনা একের পর এক ঘটেই চলেছে। এই ঘটনার সমাপ্তি হতেই চাইছেনা কোনও মতে। ফের এমনই এক নৃশংস ঘটনা ঘটল গড়িয়াহাটে। ফাঁকা বাড়ি থেকে বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করল পুলিশ। বৃহস্পতিবার সকালে বাড়ির পরিচারিকা কাজ করতে এলে ঘটনাটি প্রকাশ্যে আসে। পুলিশ খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে। মৃতার নাম ঊর্মিলা ঝুন্ড।

জানা গিয়েছে, বুধবার রাত সাড়ে দশটা নাগাদ বৃদ্ধাকে খাবার দিতে আসে তাঁর নাতনি। তারপর আর কারও সঙ্গে বৃদ্ধার কথা হয়নি। এরপর বৃহস্পতিবার পরিচারিকা এসে দেখেন সদর দরজা ভেজানো রয়েছে। তিনি দরজা খুলেই দেখেন একতলার একটি ঘরের বিছানার ওপর পড়ে রয়েছেন বৃদ্ধা। তলপেট আড়াআড়ি কাটা, গলাতেও বিভৎস ভাবে ক্ষতের চিহ্ন। বিছানায় রক্তের ছাপ রয়েছে। প্রতিবেশী ইন্দ্রনীল চন্দ্র জানিয়েছেন, জানালা সরাতেই বৃদ্ধার মৃতদেহ পড়ে থাকতে দেখেন তিনি। ঊর্মিলা ঝুন্ডের এই অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে উঠছে একাধিক প্রশ্ন। ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি তদন্ত করছে পুলিশ।

Related articles

IPL: দিল্লির বিরুদ্ধে দাপুটে জয়, প্লে অফের আশা টিকিয়ে রাখল কেকেআর

  আইপিএল (IPL) প্লে অফের আশা জিইয়ে রাখল কেকেআর(KKR)।শুক্রবার রাজধানীতে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয়েছিল নাইট ব্রিগেড । এই ম্যাচে...

লাল থেকে গেরুয়া! ভোল বদল রাইটার্স বিল্ডিংয়ের

রাজ্যে পালাবদলের সঙ্গে সঙ্গে কীভাবে রাজ্যের এক এক ঐতিহ্যবাহী এলাকা বদলে ফেলছে বিজেপির প্রশাসন, তার আরও এক নজির...

মুখ্যসচিব পদে মনোজ আগরওয়াল! স্বল্প মেয়াদে নতুন পদ নিয়ে জল্পনা

রাজ্যে নতুন সরকারের শপথ শনিবার। একদিকে যখন রাজনৈতিক পালাবদল, তখনই প্রশাসনিক ক্ষেত্রেও পালাবদলের সম্ভাবনা রাজ্য জুড়ে। ইতিমধ্যেই ফলতা...

পরলোকে প্রিয় পোষ্য, ‘লাকি’র জন্য বিশেষ পুজো দেবের

প্রিয় পোষ্য আর নেই। সোমবার সারমেয় 'লাকি'র চলে যাওয়ার কথা জানিয়েছিলেন অভিনেতা দেব (Dev)। শুক্রবার তার জন্য বাড়িতে...