Saturday, June 27, 2026

নস্টালজিক সৌরভকে বেনজির ‘উপহার’ লর্ডস ক্রিকেট গ্রাউন্ডের

Date:

Share post:

ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের সঙ্গে বৈঠক করতে এখন সপরিবারেই লন্ডনে রয়েছেন BCCI সভাপতি

সৌরভ গঙ্গোপাধ্যায়। বোর্ড সচিব জয় শাহ এবং কোষাধ্যক্ষ অরুণ ধুমলও আছেন সঙ্গে৷

শুক্রবার জয় শাহ এবং অরুণ ধুমলের সঙ্গে লর্ডসে যান মহারাজ৷ লর্ডসের অভিষেক-টেস্টে সৌরভের সেঞ্চুরি আছে৷ আবার সেই লর্ডসের ব্যালকনিতে ভারতের ক্যাপ্টেন হিসেবে জার্সি ওড়ানোর স্মৃতিও আছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হয়ে অনেক স্মৃতির লর্ডসে এবার একেবারে নতুন ভূমিকায় পা রাখলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

সেই লর্ডসে দাঁড়িয়েই টুইটারে শুক্রবার একটি সেলফি পোস্ট করেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ভালোবাসার মাঠে বোর্ড প্রেসিডেন্ট হিসেবে আসার অভিজ্ঞতায় আপ্লুত তিনি। টুইটারে সৌরভ লিখেছেন, “অসাধারণ ভেন্যুতে অন্য নেতৃত্ব নিয়ে ফেরা… দু’জন খুব কাছের মানুষের সঙ্গে।”

সৌরভের এই টুইটে’র প্রতিদানে ‘উপহার’ দিয়েছে তাঁর প্রাণের মাঠ লর্ডসও। সৌরভের টুইটের প্রত্যুত্তরে সঙ্গে সঙ্গে‘লর্ডস ক্রিকেট গ্রাউন্ড’-এর সরকারি টুইটার হ্যান্ডেলে লেখা হয়েছে, “সৌরভ, তোমাকে লর্ডসে ফিরতে দেখে দারুণ লাগছে।”

এখানেই শেষ নয়। লর্ডস ক্রিকেট গ্রাউন্ড’-এর টুইটের সঙ্গে লর্ডসের ব্যালকনিতে সৌরভের জার্সি ওড়ানোর ভিডিও-টি পোস্ট করা হয়েছে।

আর এ কথা তো গোটা দেশ জানে, ২০০২ সালে লর্ডসে ন্যাটওয়েস্ট ট্রফির ফাইনালে ইংল্যান্ডকে হারানোর পর জার্সি উড়িয়েছিলেন এই সৌরভ।

Related articles

উচ্ছেদের খরচেও রাজকীয় ঠাট! শুধু চা-খাবারের বিল ৪৬ লক্ষ, মোদিরাজ্যে তুঙ্গে বিতর্ক 

গোটা দেশে যেকটা রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে সবকটাতে চলছে উচ্ছেদ অভিযান। এবার রাজকোট পুরসভা এলাকায় উচ্ছেদ অভিযানে খরচ...

মানসিক-শারীরিকভাবে বিধ্বস্ত নির্যাতিতা! অভিযুক্ত জওয়ানের কড়া শাস্তি চেয়ে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ দাবি পরিবারের

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (R.G.Kar Medical Hospital) চিকিৎসাধীন এক রোগিণীর মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে চিনার...

ফ্ল্যাট-বাড়ি পেলেও ক্ষতিপূরণ মিলবে দেরির জন্য! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের 

ফ্ল্যাট বা বাড়ি হাতে পাওয়ার পরেও সংশ্লিষ্ট নির্মাণ সংস্থার বিরুদ্ধে গোটা প্রকল্পে অযৌক্তিক বিলম্বের জন্য ক্ষতিপূরণ দাবি করতে...

ফের ভারতের আসতে পারেন মোদির ‘বন্ধু’ ট্রাম্প

আগামী ২০২৭ সালের শুরুতেই দ্বিপাক্ষিক সফরে ভারতে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (American President Donald Trump)। শনিবার...