Sunday, May 10, 2026

“নো এনআরসি, নো সিএএ”, হাওড়ার বিভিন্ন প্রান্তে উত্তেজনা

Date:

Share post:

শুক্রবারের পর শনিবারও নাগরিকপঞ্জী ও নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে উত্তেজনা ছড়াল হাওড়ার বিভিন্ন প্রান্তে। টাওয়ার পুড়িয়ে পথ আটকে বিক্ষোভ দেখান বিক্ষোভকারীরা। এর জেরে স্তব্ধ হয়ে যায় যান চলাচল। বেলা এগারোটার সময় অংকুরহাটি চেকপোস্ট এলাকায় ৬নম্বর জাতীয় সড়কে অবরোধ করা হয়। একই সময় কোনা এক্সপ্রেসওয়ের গড়ফা খেজুরতলা এলাকায় চলে বিক্ষোভ। জাতীয় সড়ক প্রায় ১৩ কিমি দূরত্ব যানজটে অবরুদ্ধ হয়ে পড়ে। সমস্যায় পড়েন পথচালতি মনুষ।

বেলা ১২টা নাগাদ পাঁচলা থানার মানিকপীরে রাস্তার উপর আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করা হয়। হাতে প্ল্যাকার্ড নিয়ে শ’দেড়েক মানুষ আধঘণ্টা বিক্ষোভ দেখান। পুলিশ ও ব়্যাফ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

Related articles

নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রথম প্রশাসনিক বৈঠক ঘিরে নিরাপত্তা পুলিশের

রাজ্যের মুখ্যমন্ত্রী (Chief Minister) হিসেবে শপথ নেওয়ার পর সোমবার নবান্নে (Nabanna) পা রাখবেন শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। বেলা...

IPL: রাহানেদের মিশন আরসিবি, জটিল অঙ্কে নাইটদের প্লে-অফের সমীকরণ

দিল্লি থেকে কেকেআরের(KKR) গন্তব্য রায়পুর। রবিবার সকালে রায়পুরে পৌছালো নাইট ব্রিগেড। আগামী ১৩ মে আরসিবির(RCB) বিরুদ্ধে খেলতে নামবে...

রাজ্যে রাজনৈতিক পালাবদল, সমর্থকদের জন্য বার্তা সিএসকের

আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে সমর্থকদের উদ্দেশে বিশেষ বার্তা দিল চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। প্লে-অফের দৌড়ে টিকে থাকতে...

পাকিস্তানে ভয়াবহ জঙ্গি হামলা, গাড়িবোমা বিস্ফোরণে নিহত ২১ পুলিশকর্মী

পাকিস্তানের (Pakistan) উত্তর-পশ্চিমাঞ্চলে ফের জঙ্গি হামলা। আফগানিস্তান সীমান্ত সংলগ্ন খাইবার পাখতুনখোয়া (Khyber Pakhtunkhwa) প্রদেশের বান্নু জেলায় (In Bannu...