Friday, March 20, 2026

সিএএ-র বিরোধিতা করায় বেঙ্গালুরুতে আটক রামচন্দ্র গুহ

Date:

Share post:

নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতা করে আটক ইতিহাসবিদ রামচন্দ্র গুহ। দেশজুড়ে চলা প্রতিবাদের অঙ্গ হিসেবে বেঙ্গালুরুরতে টাউন হলের সামনে বিক্ষোভ কর্মসূচি চলছিল। সেই সময়ই তাঁকে আটক করে বেঙ্গালুরু পুলিশ।
বৃহস্পতিবার, সিএএ-র বিরোধিতায় দেশজুড়ে বিভিন্ন জায়গায় বিক্ষোভ কর্মসূচি চলছে। এই পরিস্থিতিতে বেঙ্গালুরুতে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। কিন্তু তা উপেক্ষা করেই এদিন বেঙ্গালুরুর টাউন হলের কাছে বিক্ষোভ দেখান ইতিহাসবিদ রামচন্দ্র গুহ। তিনি যখন গান্ধীর পোস্টার নিয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলছিলেন, সেই সময় তাঁকে আটক করে পুলিশ। আক্ষরিক অর্থেই টেনে হিঁচড়েই ইতিহাসবিদকে গাড়িতে তোলা হয়। গণতন্ত্রের হত্যা করা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। রামচন্দ্র গুহ বলেন, কেন্দ্র ভয় পেয়েছে বলেই এভাবে কণ্ঠরোধ করার চেষ্টা হচ্ছে।

Related articles

আজকের রাশিফল ২০২৬: মেষ থেকে মীন – কার আর্থিক উন্নতি, কার কর্মক্ষেত্রে সমস্যা?

আজকের দিনে গ্রহ-নক্ষত্রের অবস্থান জীবনের নানা ক্ষেত্রে নতুন ইঙ্গিত দিচ্ছে। কারও কর্মজীবনে উন্নতির সম্ভাবনা, কারও অর্থভাগ্য উজ্জ্বল, আবার...

সপ্তাহে দু’বার! অটোর এলপিজি গ্যাসে ৮ টাকা বৃদ্ধি, বাড়তে পারে ভাড়াও 

শহরে যাতায়াতের খরচ বাড়ার আশঙ্কা আরও জোরালো হল অটোর জন্য ব্যবহৃত এলপিজি গ্যাসের দামে ফের বড়সড় বৃদ্ধিতে। মাত্র...

‘বিবেচনাধীন’ ভোটারদের প্রথম তালিকা কি শুক্রবার? বৈঠকেও কাটল না অনিশ্চিয়তা! 

রাজ্যে ‘বিবেচনাধীন’ ভোটারদের প্রথম সাপ্লিমেন্টারি তালিকা কি শুক্রবারই প্রকাশিত হবে? বৃহস্পতিবার দিনভর একাধিক উচ্চপর্যায়ের বৈঠক হলেও সেই প্রশ্নে...

বিজেপিতে পরিবারতন্ত্র! বিধানসভার ৩ আসনে প্রার্থী অধিকারী-ভাইরা

স্বজনপোষণ নিয়ে বিরোধীদের খোঁচা দেওয়া বিজেপির (BJP) রন্ধ্রে রন্ধ্রে পরিবারতন্ত্র। আর সেই স্রোতে গা ভাসালেন রাজ্যের বিরোধী দলনেতা...