Wednesday, May 6, 2026

জাতীয় পুরস্কার প্রদান অনুষ্ঠানে থাকছেন না কোবিন্দ

Date:

Share post:

অবশেষে কেন্দ্র জাতীয় পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করলেও তাতে উপস্থিত থাকবেন না রাষ্ট্রপতি। বিভিন্ন কারণে প্রতিবারের মতো এবছর ৩ মে এই অনুষ্ঠানের আয়োজন করতে পারেনি কেন্দ্রীয় সরকার। সাত মাস পরে ২৩ ডিসেম্বর জাতীয় পুরস্কার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে দিল্লির বিজ্ঞান ভবনে। কিন্তু উপস্থিত থাকছেন না রামনাথ কোবিন্দ। তাঁর পরিবর্তে এবছর বিজয়ীদের পুরস্কার প্রদান করবেন উপ রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু।
২০১৮-তে জাতীয় পুরস্কারের অনুষ্ঠানকে কেন্দ্র করেই সমালোচিত হয়েছিলেন রাষ্ট্রপতি। মাত্র ১১ জন বিজয়ীকে হাতে পুরস্কার দেন রামনাথ কোবিন্দ। আর বাকিদের পুরস্কার দেন তত্কােলীন তথ্য ও সম্প্রচার মন্ত্রী স্মৃতি ইরানি। এর প্রতিবাদে অনুষ্ঠান বয়কট করেন ৬০ জন পুরস্কার প্রাপক। সেই তালিকায় ছিলেন ‘নগরকীর্তন’ ছবির জন্য সেরা অভিনেতার সম্মান পাওয়া ঋদ্ধি সেনও। যদিও তাঁকে পুরস্কার দেন স্বয়ং রাষ্ট্রপতিই।
প্রত্যেকবারের মতো গতবছর পুরস্কার বিজয়ীদের আমন্ত্রণপত্রে লেখা ছিল, রাষ্ট্রপতিই তাঁদের পুরস্কার দেবেন। কিন্তু অভিযোগ, দিল্লিতে প্রথা মাফিক অনুষ্ঠানের জন্য মহড়ার সময় তাঁদের জানানো হয়, রাষ্ট্রপতি নিজে ১১জনকে পুরস্কৃত করবেন। বাকিদের হাতে পুরস্কার তুলে দেবেন মন্ত্রী স্মৃতি ইরানি। এই প্রস্তাবে অসম্মানিত বোধ করেন শিল্পীরা। আর তার জেরে জাতীয় পুরস্কার প্রদান অনুষ্ঠান বয়কট করেন প্রাপকদের একাংশ। এসব বিতর্কের জেরেই এবছর জাতীয় পুরস্কার অনুষ্ঠানে উপস্থিত না থাকার সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তার বদলে পুরস্কার দেবেন বেঙ্কাইয়া নাইডু। যদিও এখবর প্রকাশ্যে আসার পরেও অসন্তোষ প্রকাশ করেছেন অনেকে।

Related articles

‘পদত্যাগ করুন পিয়া’, ইমপা সভাপতির বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে পরিবর্তনের পক্ষে প্রযোজকরা!

বাংলার রাজনৈতিক মানচিত্রে পরিবর্তন হতেই টালিগঞ্জের স্টুডিওপাড়ায় এসে পড়ল তার ঝাপটা। লাইট -ক্যামেরা- অ্যাকশন জগতের ক্ষমতার অলিন্দেও এবার...

রণক্ষেত্র রাজবাড়ি! ভোট-পরবর্তী হিংসা রুখতে গিয়ে গুলিবিদ্ধ ন্যাজাটের ওসি 

ভোট পরবর্তী অশান্তি রুখতে গিয়ে গুলিবিদ্ধ হলেন ন্যাজাট থানার ওসি ভরত প্রসুন কর। মঙ্গলবার রাতে ন্যাজাট থানার রাজবাড়ি...

মোদির ঐতিহাসিক জয়: অভিনন্দন ট্রাম্পের

বাংলার বিধানসভা নির্বাচন যে গোটা বিশ্বের কাছে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছিল, তা গত একমাসের আন্তর্জাতিক পত্র পত্রিকাগুলির প্রতিবেদনে প্রকাশিত...

বিএসএফ সদর দফতরের সামনে তীব্র বিস্ফোরণ, জলন্ধরে চাঞ্চল্য

জলন্ধরে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর পাঞ্জাব ফ্রন্টিয়ার সদর দফতরের বাইরে মঙ্গলবার সন্ধ্যায় একটি বাইকে বিস্ফোরণ ঘটে। রাত ৮টা...