Saturday, May 16, 2026

অন্তর্দ্বন্দ্ব! বাবুল নেই, অগ্নিমিত্রাকে নিয়ে আসানসোলে দিলীপ

Date:

Share post:

আসানসোলে নাগরিকত্ব সংশোধনী আইনের সমর্থনে সভা করতে এলেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। অথচ এলাকার সাংসদ তথা মন্ত্রী বাবুল সুপ্রিয় নেই! পুলিশ অনুমতি দেয়নি এবং ‘বিশেষ কাজ’ থাকার কারণ দেখিয়ে তিনি না আসায় বিজেপির অন্তর্দ্বন্দ্ব ফের প্রকাশ্যে এসে পড়ল। দিলীপ ঘোষ অবশ্য আশপাশে কে রয়েছেন, সে সব না দেখেই মিছিল করলেন। সঙ্গে আসানসোলের মেয়ে অগ্নিমিত্রা পল। জাতীয় সড়কের মোড় থেকে মিছিল মুরগাশোল পর্যন্ত এগোনোর পরেই পুলিশি বাধা। আর সেখানে দাঁড়িয়েই ম্যাটাডোরকে মঞ্চ করেই দিলীপ বললেন, কাদের বাঁচাচ্ছে সরকার? যারা নাগরিক নয় তাদের? লোকসভা ভোটে দু’দলের ভোট পার্থক্য ছিল ১৭ লক্ষ। আপনাদের হলফ করে বলছি, এই ফল আগামী ভোটেই উল্টে যাবে।

Related articles

রবিবার খোলা থাকছে বিদ্যাসাগর সেতু, নয়া নির্দেশিকা জারি পুলিশের 

রবিবার সকাল থেকে রাত পর্যন্ত বন্ধ থাকছে না বিদ্যাসাগর সেতু (Vidyasagar Setu), পূর্ববর্তী নির্দেশিকা প্রত্যাহার করে জানিয়ে দিল...

আজ ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর, বিকেলে নন্দীগ্রামে শুভেন্দু

আজ দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করতে ডায়মন্ড হারবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যে...

হারিয়ে যাওয়া ‘সপ্তডিঙার’ সন্ধানে গুপ্তধনের হদিশ টিম সোনাদার! বিশেষ প্রাপ্তি সুন্দরী সুন্দরবন

কিশোর মনের রহস্য গল্প বুননে ফের অনবদ্য পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। চেনা স্টাইলে ইতিহাস- পুরাণ মিলেমিশে একাকার হলেও চিত্রনাট্যের...

গীতাপাঠ অব্যাহত, মুশকিল আসান মুখ্যমন্ত্রী 

গীতাপাঠে হঠাৎ বাধা। মুশকিল আসান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। ঘটনা কী? পুষ্টিশ্রী ধর্মীয় সংস্থা দক্ষিণ কলকাতার...