Friday, May 15, 2026

বিজেপি-শাসিত কর্নাটকেও NRC হচ্ছে না, জল্পনা তুঙ্গে

Date:

Share post:

কেন্দ্রের অন্দরে অস্বস্তি বাড়ছেই৷ নির্ভরযোগ্য সূত্রের খবর, বিজেপি- শাসিত কর্নাটকেও NRC
হচ্ছে না। শুক্রবার রাতে ইয়েদুরাপ্পা সরকারের এক সূত্র একথা জানিয়েছেন৷ এই খবর শনিবার প্রকাশিত হয়েছে কর্নাটকের সংবাদমাধ্যমেও। খবর প্রকাশ্যে আসতেই কেন্দ্রের বিজেপি সরকার কার্যত হতাশ হয়েছে। জানা গিয়েছে, কর্নাটকে NRC চালু না হলেও অনুপ্রবেশকারী এবং বিদেশিদের একটি ডেটাবেস তৈরি করা হবে। ওই তথ্যভাণ্ডার গড়তে অবশ্য কোনও নথির প্রয়োজন হবে না৷

গোটা দেশজুড়েই চলছে নয়া আইন এবং NRC-র বিরুদ্ধে প্রতিবাদ। CAA নিয়ে তুমুল বিক্ষোভের জেরে কর্নাটকেও চরম বিক্ষোভ চলছে৷ গণ- আন্দোলনের চাপে NDA-এর একাধিক শরিক- শাসক দল জানিয়ে দিয়েছে, তাদের রাজ্যে NRC হবেনা। এবার বিজেপি শাসিত কর্নাটকও সম্ভবত একই সিদ্ধান্ত নিতে চলেছে৷

আরও পড়ুন-বিশেষ সমাবর্তন অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করল যাদবপুর বিশ্ববিদ্যালয়

 

Related articles

নিট পরীক্ষার নতুন দিন ঘোষণা NTA-র 

প্রশ্নপত্র ফাঁস বিতর্কে বাতিল হয়ে যাওয়া সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিটের নতুন দিন ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)।...

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পথ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পথ...

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...