Sunday, March 15, 2026

দুই আইনই তুলে নিন, নইলে অমিত শাহকে বিমানবন্দরে আটকে রাখব : সিদ্দিকুল্লাহ

Date:

Share post:

এনআরসি এবং সিএএ এখনই যদি প্রত্যাহার না করা হয় তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কলকাতা বিমানবন্দর থেকে বের হতে দেবো না। হুঁশিয়ারি দিলেন রাজ্যের মন্ত্রী তথা জমিয়তে উলামায়ে হিন্দের নেতা সিদ্দিকুল্লাহ চৌধুরী।

রবিবার ছুটির দিনে ছিল ধর্মতলা চত্বরে জমিয়তের সভা। তাই দুপুর থেকে কার্যত কলকাতা বোতলবন্দি হয়ে পড়ে। জমিয়তের সভায় দেখার মত বিষয় ছিল নিজেদের প্রায় এক হাজার ভলান্টিয়ার, যারা সারাক্ষণ ধরে ট্রাফিক নিয়ন্ত্রণ করলেন পুলিশের সঙ্গে।

সিদ্দিকুল্লাহ বলেন এই আইন মানবতাবিরোধী, নাগরিকবিরোধী। যারা দীর্ঘদিন ধরে এখানে পাস করছেন তাদের বিরোধী। আমরা হিংসায় বিশ্বাস করিনা কিন্তু এই আইন কার্যকরী করা শুরু করলেই অমিত সাহাকে বিমানবন্দরের ঘেরাও করবেন করবেন লক্ষ লক্ষ মানুষ। বেরোতেই দেওয়া হবে না। দেশজুড়ে আন্দোলনের আন্দোলনই প্রমাণ করে বিজেপির জনপ্রিয়তা কমছে। মোদির ৫৬ ইঞ্চি ছাতি দেশকে ছোট করছে ঘৃণা আর বিভেদের রাজনীতিতে। এদিনই রামলীলা ময়দান থেকে প্রধানমন্ত্রী তার ভাষণে বলেন যে মুসলিমরা দীর্ঘদিন ধরে বসবাস করছেন ভারতে, তাদের এনআরসি এবং সিএএ নিয়ে কিসের ভয়?

আরও পড়ুন-আন্দোলনকারীদের মৃত্যুর কথা এড়ালেন মোদি, কিন্তু কেন ?

spot_img

Related articles

গিরিশ পার্কে মন্ত্রীর বাড়িতে হামলার ঘটনায় ধৃত বেড়ে ৯ 

ব্রিগেডে নরেন্দ্র মোদির সভার (Narendra Modi Brigade meeting) দিন রণক্ষেত্র গিরিশ পার্কে আক্রান্ত হন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা...

বলিউডে শোকের ছায়া, প্রয়াত আটের দশকের জনপ্রিয় অভিনেত্রী মধু মালহোত্রা

৭২ বছর বয়সে প্রয়াত বলিউডের এককালের সুন্দরী অভিনেত্রী মধু মালহোত্রা (Madhu Malhotra)। রবিবার সকালে বর্ষীয়ান অভিনেত্রীর(Bollywood actress) মৃত্যুর...

কাশ্মীরে গুলির লড়াই, সেনার এনকাউন্টারে মৃত পাক জঙ্গি

রক্তাক্ত ভূস্বর্গ। শনিবার রাত থেকে সেনা - জঙ্গির  গুলির লড়াই । সূত্রের খবর, লড়াইয়ের মধ্যেই ভারতীয় সেনার (indian...

রাজ্যে তিন দফায় নির্বাচনের সম্ভাবনা, খবর কমিশন সূত্রে

রবিবার ছুটির দিনে নির্বাচন ঘোষণার পথে নির্বাচন কমিশন। দিল্লি থেকে বিকাল ৪টের সময় সাংবাদিক বৈঠক করে দেশের ৫...