Friday, May 22, 2026

বিশ্ববিদ্যালয়ের ৩ শিরোপায় সম্মানিত‘রসগোল্লা’-র উজান

Date:

Share post:

ইতিমধ্যেই তাঁকে দর্শক চেনেন নবীনচন্দ্র দাস হিসেবে। যিনি ‘রসগোল্লা’র উদ্ভাবক। আসলে উজান গঙ্গোপাধ্যায় ফিল্মের ক্যারিয়ার শুরু হয়েছে ‘রসগোল্লা’ ছবি দিয়ে। সিনেমার পাশাপাশি তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কৃতি ছাত্র। এবারের সমাবর্তনে ডিগ্রি ছাড়াও পেয়েছেন তিনটি বিশেষ পুরস্কার। মঙ্গলবার, পুত্রের জীবনের এই বিশেষ দিনে যাদবপুর বিশ্ববিদ্যালয় উপস্থিত ছিলেন বাবা পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। ডিগ্রির পাশাপাশি “স্টুডেন্ট অফ দ্যা ইয়ার”-এর সম্মান, সব বিভাগ মিলিয়ে সেরা ছাত্রের সম্মান এবং কলা বিভাগের সেরা ছাত্রের শিরোপা পেয়েছেন উজান।
‘রসগোল্লা’ ছবিতে অভিনয়ের সময়ই যাদবপুরে ইংরেজিতে স্নাতকস্তরের ছাত্র ছিলেন উজান গঙ্গোপাধ্যায়। এখন তিনি স্নাতকোত্তরে পড়ুয়া। এত গুলি পুরস্কার একসঙ্গে পেয়ে আপ্লুত যাদবপুরের এই কৃতি। তবে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন, বরাবরই লেখাপড়ার পাশাপাশি সাহিত্য চর্চা, গান, অভিনয় সহ অন্যান্য বিষয়ে তাঁর আগ্রহ রয়েছে। ইয়ুথ পার্লামেন্টে সেরা বক্তার সম্মান তিনি এনে দিয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়কে।
যেদিন এ সম্মান পেলেন উজান, সেদিন যাদবপুরে বিক্ষোভের আঁচ। সমাবর্তনে যদি উপস্থিত থাকতেন আচার্য তথা রাজ্যপাল জগদীপ ধনকড় তবে কি তাঁর হাত থেকে পুরস্কার নিতেন কৌশিক তনয়? সরাসরি এর উত্তর না দিয়ে তিনি জানান, উপাচার্য সুরঞ্জন দাসকে তিনি অত্যন্ত শ্রদ্ধা করেন। সুতরাং তাঁর হাত থেকে পুরস্কার নিতে পেরে তিনি গর্বিত। একই সঙ্গে উজান বলেন, তিনি তাঁর বন্ধুদের সঙ্গে সহমত। আলিগড়, জামিয়া মিলিয়ার পড়ুয়াদের উপর যেভাবে হামলা হয়েছে, তাতে তিনি ব্যতীত। কৃতি ছেলের পাশে দাঁড়িয়ে কৌশিক গঙ্গোপাধ্যায়ের বলেন, ছাত্রছাত্রীদের স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার দেওয়া উচিত।

Related articles

বঙ্গভবনে ৪০ সেকেন্ডের সাক্ষাৎ শুভেন্দু-ঋতব্রতর, কী কথা হল!

বঙ্গভবনে হঠাৎ দেখা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) ও উলুবেড়িয়া পূর্বের তৃণমূল বিধায়ক (TMC MLA) ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের...

‘সবার জন্য রেশন’ নীতিতে ইতি! ‘স্বচ্ছল ‘উপভোক্তাদের কার্ড ফেরত দেওয়ার আবেদন খাদ্যমন্ত্রীর

তৃণমূল জমানার 'সবার জন্য রেশন' নীতিতে কার্যত ইতি টানার ইঙ্গিত দিল নতুন বিজেপি সরকার। আর্থিকভাবে 'স্বচ্ছল 'উপভোক্তাদের স্বেচ্ছায়...

রাজ্যের পড়ুয়াদের পিঠের বোঝা কমবে? চালু কেন্দ্রের ‘স্কুল ব্যাগ পলিসি ২০২০’

স্কুল পড়ুয়াদের ভারী ব্যাগের বোঝা কমাতে কেন্দ্রের 'স্কুল ব্যাগ পলিসি ২০২০' (School Bag Policy 2020) কার্যকর করার নির্দেশ...

মিড-ডে মিলে তেল, গ্যাস কমানোর ফতোয়া: যুদ্ধ-সংকটে প্রথম কোপ শিশুদের উপর!

জ্বালানি গ্যাসের পরে এবার গোটা দেশ যে ভোজ্য তেলের সংকটের মধ্যেও পড়েছে তা লুকানোর আপ্রাণ চেষ্টা কেন্দ্রের মোদি...