Thursday, May 14, 2026

ব্যবসায়ীকে লক্ষ্য করে বোমা, কারণ কী?

Date:

Share post:

উত্তর ২৪ পরগনার ইছাপুরে রবিবার রাতে বোমাবাজিতে আহত হলেন গোপাল দেবনাথ ও মন্টু আচার্য নামের দুই ব্যবসায়ী। আনন্দমঠ গার্লস স্কুলের উল্টোদিকে মন্টুর দোকানে গল্প করতে যাওয়ার সময় গোপাল দেবনাথকে লক্ষ্য করে বোমা ছোড়া হয় বলে অভিযোগ। আহত অবস্থায় তাঁকে বারাকপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে থেকে গোপালকে কামারহাটি সাগর দত্ত হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বোমার আঘাতে আহত হন মন্টু আচার্যও। তাঁর দোকানটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু কী কারণে এই বোমাবাজির ঘটনা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্তে নেমেছে ইছাপুর থানার পুলিশ।

আরও পড়ুন-বর্ষশেষে কনকনে ঠান্ডা, বছরের শুরুতে বৃষ্টির পূর্বাভাস

 

Related articles

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...