Thursday, May 7, 2026

তড়িঘড়ি অস্ট্রিয়ার ভারতীয় রাষ্ট্রদূতকে দেশে ফেরাচ্ছে বিদেশমন্ত্রক! কারণ কী ?

Date:

Share post:

তড়িঘড়ি অস্ট্রিয়ার ভারতীয় রাষ্ট্রদূতকে দেশে ফেরাচ্ছে বিদেশমন্ত্রক। মাস গেলেই বাড়ি ভাড়া সহ লম্বা-চওড়া বিল পাঠাচ্ছিলেন অস্ট্রিয়ায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত রেণু পল। সরকারি টাকায় ভাড়া গুনছিলেন ১৫ লক্ষ। তাঁর বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারি সহ সরকারি টাকা অপচয়ের অভযোগ আনা হয়েছে। ১৯৮৮ ব্যাচের ইন্ডিয়ান ফরেন সার্ভিস অফিসার রেণু পল। অস্ট্রিয়ায় ভারতীয় রাষ্ট্রদূত হিসাবে আগামী মাসেই মেয়াদ শেষ হওয়ার কথা ছিল তাঁর। বিদেশ মন্ত্রক সূত্রে খবর, কূটনীতিক হিসাবে বেশ কিছু সুযোগ-সুবিধা পেতেন রেণু। সরকারি অনুমতি না নিয়েই ইচ্ছামতো টাকাও খরচ করছিলেন। ভুল হিসাব দেখিয়ে খরচের চেয়ে বেশি টাকা তুলছিলেন তিনি।

এরপর খরচ খতিয়ে দেখতে নড়েচড়ে বসে সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন (সিভিসি) এবং বিদেশমন্ত্রক। অভিযোগের সত্যতা বিচার করতে সেপ্টেম্বরে ভিয়েনা পৌঁছয় সিভিসির একটি দল। রিপোর্টে রেণু পলের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারি এবং সরকারি টাকা অপচয়ের অভিযোগ তোলা হয়। পরে রিপোর্ট হাতে পেয়েই ৯ ডিসেম্বর সমস্ত প্রশাসনিক এবং অর্থনৈতিক দায়িত্ব কেড়ে নেওয়া হয় তাঁর কাছ থেকে। এবং রেণু পলকে ভারতীয় দূতাবাসের সদর দফতরে সরিয়ে নিয়ে যাওয়া হয়। তিনি আগামী রবিবার দেশে ফিরছেন।

আরও পড়ুন-মেলার আগেই কপিল মুনির মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল, মমতা যাচ্ছেন ৬-ই

 

Related articles

১০ ঘণ্টা ৪৫ মিনিটে সমুদ্র জয়! শ্রীলঙ্কা থেকে ভারতে সাঁতরে রেকর্ড গড়লেন দম্পতি

অদম্য ইচ্ছাশক্তি আর সাহস থাকলে অসম্ভবকেও জয় করা যায়, সেটাই যেন প্রমাণ করলেন বেঙ্গালুরুর (Bangalore) এক তরুণ দম্পতি।...

নির্বাচন শেষ! ‘বিশেষ’ দায়িত্ব থেকে অব্যাহতি পেলেন সুব্রত গুপ্ত ও এন.কে মিশ্র

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে সুব্রত গুপ্তকে বিশেষ পর্যবেক্ষক এবং এন.কে মিশ্রকে বিশেষ পুলিশ পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছিল নির্বাচন কমিশনের...

শুক্রবার ৮৫ দিনের মাথায় ফল প্রকাশ মাধ্যমিকের

শুক্রবার মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ (Madhyamik Result 2026)। পরীক্ষা শেষ হওয়ার ৮৫ দিনের মাথায় প্রকাশিত হতে চলেছে ফলাফল।...

চন্দ্রনাথের মৃত্যুতে ভেঙে পড়লেন অভিনেত্রী মাফিন!

বুধবার রাতে চন্দ্রনাথ রথের (Chandranath Rath) মৃত্যুর খবর সামনে আসতেই শোকস্তব্ধ তাঁর পরিবার ও রাজনৈতিক সহকর্মীরা। কান্নায় ভেঙে...