Wednesday, May 6, 2026

অযোধ্যা রায় মেনে মসজিদ তৈরির জন্য জমি বাছল যোগী সরকার

Date:

Share post:

ঐতিহাসিক অযোধ্যা মামলার রায়ে অযোধ্যার বহু-বিতর্কিত জমিটি রামলালার নামে নির্দিষ্ট করেছে সুপ্রিম কোর্ট। সেইসঙ্গে কেন্দ্রীয় সরকার ও উত্তরপ্রদেশ রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে, বিকল্প মসজিদ তৈরির জন্য ৫ একর জমি দিতে হবে মামলাকারী সুন্নি ওয়াকফ বোর্ডকে। সর্বোচ্চ আদালতের নির্দেশ মেনেই এবার মুসলিমদের ৫ একর জমির জন্য প্রাথমিকভাবে পাঁচটি প্লট চিহ্নিত করেছে উত্তরপ্রদেশের যোগী প্রশাসন। মীরজাপুর, সামসুদ্দিনপুর, চাঁদপুর এলাকার পাঁচটি জমি বাছা হয়েছে। এর মধ্যে থেকেই ৫ একর জমি মসজিদ তৈরির জন্য বরাদ্দ করে সুন্নি ওয়াকফ বোর্ডের হাতে তুলে দিতে চায় বিজেপি সরকার।

প্রসঙ্গত, অযোধ্যা রায়কে চ্যালেঞ্জ করে মামলাকারী একাধিক পক্ষ ও সংগঠনের হয়ে প্রায় ১৮ টি রিভিউ পিটিশন জমা পড়ে আদালতে। কিন্তু পর্যালোচনার পর একসঙ্গে সবকটি পিটিশনই খারিজ করে দিয়েছে প্রধান বিচারপতি শরদ অরবিন্দ বোবদের বেঞ্চ।

আরও পড়ুন-যাদবপুর-কর্তাদের রাজভবনে তলব, সব উপাচার্যের সঙ্গে বৈঠক, এখনও পরিস্থিতি স্বাভাবিক নয়

 

Related articles

অভিষেকের বাড়ি-অফিসের সামনে থেকে সরল পুলিশি নিরাপত্তা

মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নিরাপত্তাও শিথিল হল, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বাড়ি শান্তিনিকেতনের...

‘পদত্যাগ করুন পিয়া’, ইমপা সভাপতির বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে পরিবর্তনের পক্ষে প্রযোজকরা!

বাংলার রাজনৈতিক মানচিত্রে পরিবর্তন হতেই টালিগঞ্জের স্টুডিওপাড়ায় এসে পড়ল তার ঝাপটা। লাইট -ক্যামেরা- অ্যাকশন জগতের ক্ষমতার অলিন্দেও এবার...

রণক্ষেত্র রাজবাড়ি! ভোট-পরবর্তী হিংসা রুখতে গিয়ে গুলিবিদ্ধ ন্যাজাটের ওসি 

ভোট পরবর্তী অশান্তি রুখতে গিয়ে গুলিবিদ্ধ হলেন ন্যাজাট থানার ওসি ভরত প্রসুন কর। মঙ্গলবার রাতে ন্যাজাট থানার রাজবাড়ি...

মোদির ঐতিহাসিক জয়: অভিনন্দন ট্রাম্পের

বাংলার বিধানসভা নির্বাচন যে গোটা বিশ্বের কাছে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছিল, তা গত একমাসের আন্তর্জাতিক পত্র পত্রিকাগুলির প্রতিবেদনে প্রকাশিত...