Thursday, May 14, 2026

নতুন বছরে ট্রাইয়ের উপহার: কমছে টিভি দেখার খরচ

Date:

Share post:

নতুন বছরে ট্রাইয়ের উপহার। খরচ কমছে কেবল টিভি থেকে ডিটিএইচ পরিষেবার। নতুন নির্দেশিকায় ১ মার্চ থেকে দেশ জুড়ে টিভি দেখার খরচ কমতে চলেছে। পয়লা জানুয়ারি, গ্রাহকদের এই স্বস্তির খবর জানিয়েছে ট্রাই।
এখন আলাদা আলাদা ভাবে পে চ্যানেল নিতে গেলে যে খরচ হয়, আর প্যাকেজে চ্যানেলগুলি দেখতে যে চার্জ দিতে হয়, তার মধ্যে তফাৎ রয়েছে। ওই পার্থক্য কমানোর জন্যই ওই নির্দেশ জারি করা হয়েছে।

নির্দেশ অনুযায়ী, প্রথম ২০০টি চ্যানেলের জন্য কেবল অপারেটর, এমএসও ও ডিটিএইচ সংস্থাগুলি গ্রাহকদের কাছ থেকে কর বাদে সর্বোচ্চ ১৩০ টাকা এনসিএফ নিতে পারবে। বর্তমানে মাসে ১৩০ টাকা এনসিএফ দিয়ে প্রথম ১০০টি এসডি চ্যানেল দেখতে পান গ্রাহকরা। সেই সংখ্যাটিই বাড়িয়ে ২০০ করা হচ্ছে। দূরদর্শনের চ্যানেলগুলির জন্য কোনও এনসিএফ দিতে হবে না।
ট্রাইয়ের নির্দেশ অনুযায়ী, ১৫ থেকে ৩০ জানুয়ারির মধ্যে ব্রডকাস্টার এবং এমএসও অথবা ডিটিএইচ সংস্থাগুলিকে প্রতিটি চ্যানেল আলাদা ভাবে দেখার খরচ এবং চ্যানেল প্যাকের দাম ওয়েবসাইটে ঘোষণা করতে হবে।

আরও পড়ুন-১০ জানুয়ারি কলকাতায় মোদি, পাল্টা বিক্ষোভ?

Related articles

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...

নির্ভয়াকাণ্ডের স্মৃতি উস্কে দিল্লিতে চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ

ভয়ানক! নির্ভয়াকাণ্ডের (Nirvaya Rape Case) পুনরাবৃত্তি। ফের রাজধানীতে (Delhi Incident) চলন্ত বাসের মধ্যে তরুণীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য...

IPL: আরসিবির বিরুদ্ধে হারেও টিকে নাইটদের প্লে অফের আশা, জানুন সমীকরণ

বড় রান করেও আরসিবির (RCB)কাছে হারতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে(KKR)। যা নাইটদের প্লে অফের স্বপ্নে বড় ধাক্কা। টানা...