Saturday, April 4, 2026

“ভোটব্যাঙ্কের রাজনীতি করছেন মমতা”কটাক্ষ অমিত শাহর

Date:

Share post:

সিএএ ঘিরে বিক্ষোভ হলেও, সরকার এক ইঞ্চি পিছিয়ে আসবে না। রাজস্থানের যোধপুরের বিজেপির সভা থেকে জানিয়ে দিলেন সর্বভারতীয় সভাপতি তথা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই আইন মুসলিম বিরোধী নয় বলে দাবি করেন তিনি। দেশ জুড়ে এই আইনের বিরোধিতা চরমে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই এই আইনের বিরোধিতা করেন। এদিনের সভা থেকে মমতাকে নিশানা করেন অমিত শাহ। তিনি অভিযোগ করেন, বাঙালি হিন্দু ও নমশূদ্রদের ভালো চান না মমতা। এমনকী, বাংলার মুখ্যমন্ত্রী ভোটব্যাঙ্কের রাজনীতি করছেন বলেও তোপ দাগেন বিজেপি সর্বভারতীয় সভাপতি।

লোকসভা ভোটে রাজ্যে ১৮ আসন লাভের পর একুশের স্বপ্ন দেখছে গেরুয়া শিবির। এই কারণে রাজ্যে বিজেপি হিন্দুত্বের তাস খেলতে চাইছে বলে মত রাজনৈতিক মহল। এদিকে, নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় প্রথম থেকেই সরব মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন অমিত শাহ বলেন, শরণার্থীদের ৭০ শতাংশের বেশি দলিত। নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতা করলে, নমশূদ্ররা কোথায় যাবেন? এরপরেই তিনি মমতার উদ্দেশ্যে প্রশ্ন করেন, “ওরা কী ক্ষতি করেছে আপনার? বাঙালি হিন্দুরা কী ক্ষতি করেছে? আপনি কেন বাংলাভাষী হিন্দুদের নাগরিকত্বদানের বিরোধিতা করছেন।”
সিএএ-কে নোটবাতিলের সঙ্গে তুলনা করেছেন তৃণমূল নেত্রী। তিনি অভিযোগ করনে, কেন্দ্রীয় সরকার লোট বাতিল করেন দেশবাসীর সঙ্গে প্রতারণা করেছে। সেই অভিযোগ উড়িয়ে দিয়ে অমিত শাহ দাবি করেন, বাংলার শরণার্থীদের সঙ্গে প্রতারণা করা হবে না।

আরও পড়ুন-দাদা-দিদি ধরে টিকিট মিলবে না! পুর প্রতিনিধিদের বৈঠকে বার্তা অভিষেক-পিকের

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...