Thursday, May 14, 2026

আজ মমতাদির জন্মদিন নয়। কুণাল ঘোষের কলম।

Date:

Share post:

কুণাল ঘোষ

সকাল থেকে সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট দেখছি। শুভ জন্মদিন মমতাদি।

এটা নব্য তৃণমূল এবং তৎকাল তৃণমূল সমর্থক, এমনকি নতুন নেতানেত্রীদেরও সমস্যা। তা তাঁরা যতই তারকা সাংসদ হোন না কেন।

আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন নয়।

লোকসভার হুজ হুতে এই তারিখটি ছিল, সেই থেকে এককালে রটেছিল।
নেত্রী তাঁর লেখা বইতে এই বিষয়ে লিখেও দেন।

যতদূর জানি, নেত্রীর মা প্রয়াত গায়ত্রী দেবী মেয়ের জন্মতিথি মানতেন দুর্গাষ্টমীর দিনটিকে।

আগে তেমন দিনক্ষণের খুঁটিনাটি ছিল না। স্কুল ভর্তির সময়ে নেত্রীর বাবা এই 5 জানুয়ারি দিনটি দিয়ে দিয়েছিলেন।

কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই দিনটিকে জন্মদিন হিসেবেই ধরেন না।
তৃণমল গন্ডির পুরনো সদস্যরা তাই এই দিনটিতে তাঁকে জন্মদিনের অভিনন্দন জানান না। এমনকি পুরনো দিনের সাংবাদিক বা অন্য দলের নেতারাও জানেন এটা।

সমস্যা হল নব্য ও তৎকাল তৃণমূল নেতা, কর্মীদের নিয়ে।

তাঁরা পুরনো কথা জানেন না। নেত্রীর লেখা বই পড়ার আগ্রহও নেই। এখনকার স্রোতে গা ভাসানোটাই বড় কথা।

ফলে জন্মদিনের শুভেচ্ছার দৃষ্টিআকর্ষণী পোস্ট দিয়ে নেমে পড়লেই হল !

এইসব উপাদান নিয়ে তৃণমূল যে দৌড় অব্যাহত রেখেছে, এটাই একটা বিরাট সাফল্য।

Related articles

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...

নির্ভয়াকাণ্ডের স্মৃতি উস্কে দিল্লিতে চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ

ভয়ানক! নির্ভয়াকাণ্ডের (Nirvaya Rape Case) পুনরাবৃত্তি। ফের রাজধানীতে (Delhi Incident) চলন্ত বাসের মধ্যে তরুণীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য...

IPL: আরসিবির বিরুদ্ধে হারেও টিকে নাইটদের প্লে অফের আশা, জানুন সমীকরণ

বড় রান করেও আরসিবির (RCB)কাছে হারতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে(KKR)। যা নাইটদের প্লে অফের স্বপ্নে বড় ধাক্কা। টানা...