Tuesday, April 7, 2026

নিশ্চিন্তে থাকুন, আমি পাহারাদার হয়ে পাশে থাকব, বললেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

আমি আপনাদের পাহারাদার। আপনারা নিশ্চিন্তে থাকুন। আপনাদের অসুবিধা আমি দূর করবো। পাথরপ্রতিমার মঞ্চ থেকে বললেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী এদিন বলেন, বুলবুলের সময়ে আপনাদের পাশে ছিলাম। কেউ ছিল না। আমি সেইভাবেই থাকব। বুলবুলে ক্ষতিগ্রস্তদের আমাদের রাজস্ব থেকেই দিতে হচ্ছে। আমকে ৫০হাজার কোটি টাকা শুধু ঋণ শোধ করতে দিতে হয়। এই টাকা দিতে না হলে নিশ্চিত আরও সুবিধা হতো। আপনাদের জন্য তাহলে লোহার ব্রিজ বানিয়ে দিতাম। কেন্দ্রকে তোপ দেগে বলেন, রেলপথে সংযুক্ত করা হয়েছে কুম্ভমেলাকে, কিন্তু গঙ্গাসাগর কেন্দ্রের কাছে উপেক্ষিতই থেকে গিয়েছে। প্রসঙ্গত লট ৮থেকে কচুবেড়িয়া পর্যন্ত লোহার ব্রিজ করার কথা ছিল। কয়েক বছর আগের তাজপুর বন্দর হওয়ার সময় এই ব্রিজ তৈরি কথা উঠেছিল। কেন্দ্র ৭৪% চেয়েছিল শেয়ার চেয়েছিল, বাকি ২৬% শেয়ার রাজ্য পাবে বলে প্রস্তাব ছিল। কিন্তু বিগত চার বছরে কেন্দ্রকে বারবার বলেও লাভ হয়নি। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের হাতে অর্থ এলেই ব্রিজ বানিয়ে দেবে।

Related articles

”রাজ্যে বহিরাগত ঢোকাচ্ছে বিজেপি”, চাকদা থেকে কেন্দ্রকে তোপ মমতার

''বহিরাগতদের বাংলায় নিয়ে এসে চক্রান্ত করছে বিজেপি'', চাকদহের মশড়া নবপল্লী মাঠের জনসভা থেকে কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে ফের সরব...

কার গাফিলতিতে রাহুলের মৃত্যু? দুর্ঘটনা প্রসঙ্গে মুখ খুললেন লীনা-পুত্র অর্ক!

লীনা গঙ্গোপাধ্যায়ের (Leena Gangopadhyay) সংস্থা ম্যাজিক মোমেন্টসের (Magic Moments) ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র (Bhole baba par karega)...

পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার CEO ক্যাম্পবেল উইলসন

মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার সিইও (Air India CEO) ক্যাম্পবেল উইলসন। গত সপ্তাহের বোর্ড মিটিংয়ে...

রাতের ঝড়-বৃষ্টিতে সামান্য কমেছে তাপমাত্রা, মঙ্গলে ফের দুর্যোগের পূর্বাভাস!

সপ্তাহের দ্বিতীয় ব্যস্ততম দিনে ঝড়- বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে। সোমবার সন্ধ্যার কালবৈশাখী ও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে মহানগরী।...