Thursday, June 18, 2026

অমর্ত্যর সাফ কথা, এখনই সুপ্রিম কোর্টের উচিত সিএএ বাতিল করা

Date:

Share post:

সিএএ সংবিধান বিরোধী। এখনই সুপ্রিম কোর্টের উচিত আইন বাতিল করা। সরকারের উচিত, এ সবের মধ্যে না ঢুকে মানুষের মূল সমস্যা সমাধানে বেশি গুরুত্ব দেওয়া।

সিএএ নিয়ে ভারত জুড়ে ধর্মঘটের মাঝেই সরকারকে এইভাবেই তোপ অমর্ত্য সেনের। এই মুহূর্তে নোবেলজয়ী ভারতে। বেঙ্গালুরুতে এক অনুষ্ঠান শেষে তাঁকে এনআরসি নিয়ে মতামত জানতে চাওয়া হয়। জবাবে তিনি বলেন, কনস্টিটুয়েন্ট অ্যাসেম্বলিতে ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব নিয়ে আলোচনা হয়। সেখানে সাফ বলা হয়, ভেদাভেদের জন্য ধর্মকে কখনই ব্যবহার করা গ্রহণযোগ্য নয়।

কিন্তু কেন সুপ্রিম কোর্টের এই আইন বাতিল করা উচিত? অমর্ত্য বলেন, নাগরিকত্বের সঙ্গে জড়িয়ে থাকা কোনও মৌলিক অধিকারের ক্ষেত্রে কোনও ধর্মীয় গণ্ডি কাটা যায় না। এ ক্ষেত্রে দরকার একজন কোথায় জন্মগ্রহণ করেছেন, অথবা কোন ধরণের নাগরিকত্ব আইন দরকার। নাগরিকত্ব আর ধর্ম দুটো আলাদা বিষয়, আলাদা করে রাখা দরকার। সেই সঙ্গে তাঁর পরামর্শ, মানুষের মূল সমস্যায় মনোনিবেশ করা উচিত সরকারের। গোষ্ঠী ভেদাভেদ তৈরি হলে তা সামাজিক জীবনে প্রভাব ফেলে। বুদ্ধি আর বিকাশে বাধা হয়ে দাঁড়ায়।

আরও পড়ুন-স্টেশন থেকে ফেরিঘাট কিংবা ব্রিজ, হাওড়ায় ধর্মঘটের প্রভাব নেই

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...