Monday, April 27, 2026

বিস্ফোরণস্থলে গভীর গর্ত, এলাকা জুড়ে আতঙ্ক

Date:

Share post:

বিস্ফোরণের পরে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও, আতঙ্ক কাটেনি নৈহাটি ও চুঁচুড়ায়। বৃহস্পতিবার, বিকেলে নৈহাটির গামঘাটের ছাইঘাটে বাজেয়াপ্ত করা বেআইনি বাজি নিষ্ক্রিয় করতে গিয়ে বিস্ফোরণ ঘটে। কেঁপে ওঠে গঙ্গার দুই পাড়। শুক্রবার, সকালে বিস্ফোরণস্থলে গভীর গর্ত দেখা গিয়েছে। জায়গায় জুড়ে ছড়িয়ে আছে রুপোলি গুঁড়ো। আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।
বৃহস্পতিবার, বিস্ফোরণস্থলের কাছাকাছি বেশিরভাগ বাড়ির ক্ষতি হয়েছে। ছাদ ভেঙেছে, গুঁড়িয়ে গিয়েছে জানলার কাচ। স্থানীয় প্রশাসনের তরফে প্লাস্টিক দেওয়া হলেও, তাতে আটকানো যায়নি গঙ্গা থেকে আসা পৌষমাসের ঠাণ্ডা হাওয়া। ইতিমধ্যেই নৈহাটি থানায় এফআইআর দায়ের করা হয়েছে। বিস্ফোরণের তীব্রতায় চিন্তিত গোয়েন্দারা। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করবে ফরেনসিক দল।

Related articles

ভোটের আগে অর্জুনের গুন্ডামির অভিযোগ, সোমের সকালেও থমথমে জগদ্দল

বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার আগে জগদ্দলে বিজেপি নেতা অর্জুন সিংয়ের (Arjun Singh)গুন্ডামি! প্রতিবাদ করতে গেলে তৃণমূল কর্মীদের বাধা...

বিজেপির দিল্লিতে রক্ষকই ভক্ষক! ফুড ডেলিভারি কর্মীকে গুলি করে খুন পুলিশের

বিজেপির (BJP) দিল্লিতে যাঁদের হাতে সাধারণ মানুষের নিরাপত্তার দায়িত্ব, তারাই যেখানে সেখানে যখন তখন গুলি করে খুন করে...

নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ কেন্দ্রীয় জওয়ানের বিরুদ্ধে, ক্ষোভ বাড়ছে কুলটিতে 

সুষ্ঠুভাবে বাংলার ভোট পরিচালনা করতে আসা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ। রবিবার সন্ধ্যায় আসানসোলের কুলটি...

ভোটের জন্য কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ, বিধিনিষেধ জারি গণনার দিনেও

২৯ এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচনে(second phase of election) ৭ জেলার ১৪২টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে। এর মধ্যে...