Thursday, May 14, 2026

মাঝ আকাশে মহিলা বললেন, গায়ে বিস্ফোরক, ফাটতে পারে যে কোনও সময়ে!

Date:

Share post:

১১৪জন যাত্রী নিয়ে এয়ার এশিয়ার বিমানটি উড়ে যাচ্ছিল মুম্বইয়ের উদ্দেশে। মাঝ আকাশে হঠাৎ বোমাতঙ্ক। খবরটি পাঁচ কান হতেই জরুরিভিত্তিতে বিমানটিকে কলকাতা বিমানবন্দরের নামানো হয়। গ্রেফতার করা হয় এক মহিলা যাত্রীকে।

কেন গ্রেফতার হলেন মহিলা? মোহিনী মন্ডল নামে ওই মহিলা বিমানটি আকাশে থাকাকালীন দাবি করেন, তাঁর শরীরে বিস্ফোরক বাঁধা রয়েছে। যে কোনও সময়ে বিস্ফোরণ হতে পারে। আতঙ্কিত যাত্রীদের কথা মাথায় রেখে পাইলট কোনও সুযোগ না দিয়ে বিমানটিকে কলকাতা বিমানবন্দরে নামান। বিমান তল্লাশি হয়। পরীক্ষা করা হয় ওই মহিলাকে। কিন্তু কোনও বোমা বা বিস্ফোরক মেলেনি। মহিলাকে গ্রেফতার করা হয়েছে। তোলা হয় বারাকপুর কোর্টে। কিন্তু প্রধানমন্ত্রীর সফর চলাকালীন কেন এমন মস্করা? পুলিশ খতিয়ে দেখছে।

আরও পড়ুন-ফের পাকিস্তানের ব্যাট বাহিনীর হাতে মুণ্ডচ্ছেদ ভারতীয়র

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...