Sunday, May 10, 2026

এনআরএস-এ কুকুরছানা পিটিয়ে মারার ঘটনায় দুই নার্সিং পড়ুয়ার বিরুদ্ধে চার্জ গঠন

Date:

Share post:

এনআরএস হাসপাতালের ভিতরে ১৬টি কুকুরছানা পিটিয়ে মারা হয়েছিল এক বছর আগে। সেই মামলায় চার্জ গঠন করল শিয়ালদহ আদালত। সোমবার অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট শুভদীপ রায় চার্জ গঠন করেন।অভিযুক্ত দুই নার্সিং পড়ুয়া সোমা বর্মণ ও মৌটুসী মণ্ডলকে অভিযোগ পড়ে শোনান বিচারক।
সরকারি আইনজীবী অরূপ চক্রবর্তী আদালতে জানান, যাঁদের সেবা করা কাজ, তাঁরা নৃশংস ভাবে প্রাণী হত্যা করেছেন। যদিও দুই অভিযুক্ত দাবি করেন, তাঁরা নির্দোষ। তাঁদের আইনজীবী আদালতে জানান, তাঁর মক্কেলরা নির্দোষ ও তাঁরা বিচারের মুখোমুখি হতে রাজি। এরপরই বিচারক জানিয়ে দেন, আগামী ৭ ফেব্রুয়ারি মামলার সাক্ষ্যগ্রহণ হবে।
পুলিশ জানায়, গত বছরের ১৩ জানুয়ারি এনআরএস হাসপাতালের নার্সিং পড়ুয়াদের আবাসনের সামনে ১৬টি কুকুরছানাকে মৃত অবস্থায় পাওয়া যায়। এক মহিলার অভিযোগের ভিত্তিতে পুলিশ জানতে পারে কুকুরছানাগুলিকে পিটিয়ে মারা হয়েছে। পুলিশ তদন্তে জানতে পারে সোমা ও মৌটুসী ওই ঘটনায় জড়িত। তাঁদের বিরুদ্ধে পশুহত্যা ও তথ্যপ্রমাণ লোপাট এবং পশু ক্লেশ নিবারণ আইনে মামলা দায়ের হয়।

Related articles

যুদ্ধ থামাতে মরিয়া পুতিন! অবশেষে শান্তি চুক্তির পথে রাশিয়া-ইউক্রেন

অবশেষে থামতে চলেছে রাশিয়া-ইউক্রেন (Russia Ukraine War) রক্তক্ষয়ী যুদ্ধ! শনিবার তেমনই ইঙ্গিত দিলেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir...

মঞ্চে বিজয়, দর্শকাসনে নজর কাড়লেন তৃষা!

তামিলনাড়ুর (Tamil Nadu) রাজনীতিতে শুরু হল এক নতুন অধ্যায়। অভিনেতা থেকে মুখ্যমন্ত্রী (Chief Minister) হয়ে আজ শপথ নিলেন...

চিনের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়, বিশ্বকাপে সোনা জিতলেন কোচহীন দীপিকারা

বিশ্ব মঞ্চে সোনালী সাফল্য ভারতীয় মহিলা তিরন্দাজদের। সাংহাইয়ে আয়োজিত দ্বিতীয় পর্বের তিরন্দাজি বিশ্বকাপে সোনা জিতল ভারতের মহিলা রিকার্ভ...

জ্বলল ৬০ দোকান! বিজেপি ভয় তাড়ানোর প্রতিশ্রুতিকে কটাক্ষ অভিষেকের

নির্বাচনে জয়ের পর থেকে বাংলার শহর থেকে গ্রাম - সব প্রান্তে রাজনৈতিক হিংসার ছবি স্পষ্ট হয়েছে। বিজেপির নেতারা...